বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভার মুক্ত হয়ে মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন বায়েজিদ হাওলাদার

ভার মুক্ত হয়ে মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন বায়েজিদ হাওলাদার

ভার মুক্ত হয়ে মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বায়েজিদ হাওলাদার। এর আগে দীর্ঘদিন তিনি মাদারীপুর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।


শনিবার(১৮ জুলাই) সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের স্বাক্ষরিত একটি চিঠি তিনি হাতে পান। এছাড়া বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখ ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে দেখা যায় সাংগঠনিক কাজ গতিশীল করতে এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গত ১৭ জুলাই চিঠিতে স্বাক্ষর দেন। পরে ১৮ জুলাই চিঠি হাতে পায় জেলা ছাত্রলীগ কমিটি।


এ ব্যাপারে মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক জানান,মাদারিপুর জেলা ছাত্রলীগ আগামীতে নতুন নেতৃত্ব তৈরি ও  সাংগঠনিক কর্মকান্ডে গতিশীল আনার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি বায়েজিদ হাওলাদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন ।


নতুন দায়িত্ব পাওয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. বায়েজিদ হাওলাদার জানান, নিজের কর্মকান্ড দিয়ে দলের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি জেলা ছাত্রলীগের সুনাম বয়ে আনবেন। এছাড়া করোনার মহামারির দুর্দিনে হতদরিদ্র মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাবেন তিনি।’


উল্লেখ্য, মো. বায়েজিদ হাওলাদার মাদারীপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া সরকারি নাজিমউদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক, পাঁচখোলা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
তিনি সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে হিসাববিজ্ঞান বিভাগে প্রথম শ্রেণি নিয়ে স্মাতক ও স্নাতকোত্তর পাস করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com