মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঠাকুরগাঁওয়ে এক ভূয়া চিকিৎসকের ৩ মাসের কারাদন্ড প্রদান

ঠাকুরগাঁওয়ে এক ভূয়া চিকিৎসকের ৩ মাসের কারাদন্ড প্রদান

ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড়খোচাবাড়ী এলাকায় এক ভূয়া চিকিৎসকে ৩ মাসের কারাদন্ড দেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

আজ (১৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ ফোর্স সহ কিসমত দৌলতপুর নিবাসী কথিত ডাঃ মোঃ সোহাগ ইসলাম বাবু (২০) পিতা মৃত খলিলুর রহমানএর চেম্বারে গিয়ে চ্যালেঞ্জ করলে তিনি স্বীকার করে নেন তিনি ডাক্তার নন (বিএমডিসির রেজিষ্ট্রেশনকৃত)।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন আরো কঠোরভাবে তাকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে ভয়ানক তথ্য এবং তার ব্যাগ থেকে বের হয় প্রেসক্রিপশনের অনেক সেট সেখানে রোগের লণ বিবরণ সহ কি ঔষধ দেয়া হবে তার তালিকা এবং এই তালিকা হচ্ছে তিনি যে ডাক্তারের সাথে কম্পাউন্ডার হিসেবে দিনাজপুরে কাজ করেছেন তার।

তাছাড়া তিনি তার ভিজিটিং কার্ডে উল্লেখ করা ডিপ্লোমা ডাক্তারও নন, এমনকি তার উল্লেখ করা ডিগ্রিগুলো পল্লী চিকিৎসকের,তার উপর উল্লেখ করা ডিএমএফ ডিগ্রি তিনি করেন নি, এমনকি তার নেই কোন ডিগ্রির সার্টিফিকেট।

করোনার সুযোগ নিয়ে ২০ বছর বয়সে হয়ে গেছেন ডায়বেটিস, মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক (ভিজিটিং কার্ডে উল্লেখ)।

উপজেলা নির্বাহী অফিসার কথিত ডাক্তারকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন বলেন, আমরা করোনাকালে এসকল ভুয়া ডাক্তারদের বিষয়ে সর্তক হই। এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com