বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঈদে ট্রেন বাড়ছে না: রেলমন্ত্রী

ঈদে ট্রেন বাড়ছে না: রেলমন্ত্রী

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি- এবারের ঈদে আমরা কেউ বাড়ি যাব না। যে যেখানে আছি, সেখানেই ঈদ করব। সেজন্য এবারের ঈদে ট্রেন বাড়াতে চাচ্ছি না। যেভাবে চলছে, সেভাবেই চলবে।’

শনিবার (১৮ জুলাই) গাজীপুরের জয়দেবপুর জংশন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘ট্রেন পরিচালনার পরিকল্পনায় জয়দেবপুর স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ। এখান (জংশন) থেকে ডাবল লাইন যাচ্ছে ঈশ্বরদী পর্যন্ত। বঙ্গবন্ধু দ্বিতীয় রেল সেতু হচ্ছে। কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত আরও দুটি (তৃতীয় ও চতুর্থ) লাইন এবং জয়দেবপুর থেকে টঙ্গী পর্যন্ত আরেকটি (ডাবল লাইন) লাইন হচ্ছে।’

তিনি জানান, রেল স্টেশনের ডেভেলপমেন্ট করা হচ্ছে। ইতোমধ্যে কমলাপুর হয়ে গেছে। গাজীপুর (জয়দেবপুর), বিমানবন্দর, নরসিংদী, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী এবং খুলনা এই স্টেশনগুলোকে প্রাথমিক অবস্থায় এক্সেস কন্ট্রোলের আওতায় উন্নয়ন করার জন্য নিয়েছি।

তিনি বলেন, ‘গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল সিটি। এর গুরুত্ব অনুভব করে ভবিষ্যতে ঢাকা-গাজজীপুর রুটে দিনে ৫/৬টি ট্রেন অপারেট করতে পারি, সেই পরিকল্পনা নিয়ে এগুচ্ছি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com