শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শ্রীপুর ফার্ম থেকে কোরবানীর জন্য ষাঁড় কিনলেন ক্রিকেটার মোসাদ্দেক

শ্রীপুর ফার্ম থেকে কোরবানীর জন্য ষাঁড় কিনলেন ক্রিকেটার মোসাদ্দেক

কদিন পরই ঈদুল আজহা। এই ঈদ ঘিরে পশু কেনায় ব্যস্ত সময় পার করছেন কেউ কেউ। তবে এখন যে করোনা পরিস্থিতি, মানতে হবে সামাজিক দূরত্ব। তাই এই সামাজিক মেনে চলতে এবার কোরবানির জন্য পশু কিনতে হাটে যাননি জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

তবে মোসাদ্দেকের পশু কেনা থেমে থাকেনি। শুক্রবার রাতে ময়মনসিংহ থেকে এসেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা এলাকায়। এই এলাকায় ‘ভাই ভাই এগ্রো ফার্ম’ থেকে কিনেছেন ২ লাখ ২০ হাজার টাকা দামের সাদা ও কালচে রঙের ভারতীয় একটি ষাঁড়।

এ নিয়ে মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, গতবছর ঈদুল আজহায় কোরবানির জন্য ময়মনসিংহ নগরীর পশুর হাট থেকে ষাঁড় কেনা হয়েছিলো। কিন্তু এবার করোনায় সবকিছু থেমে আছে। তাই সবার আগে মানতে হবে সামাজিক দূরত্ব। এ জন্য পশুর হাটে যায়নি। বন্ধু সফিকুল ইসলামকে নিয়ে গাজীপুরের এই ফার্মে চলে আসি। পছন্দ হওয়ায় একটি ষাঁড়ও কিনে ফেলেছি।

এ ছাড়াও করোনার সংক্রমণ রোধে সবাইকে পশুর হাট এড়িয়ে অনলাইনে হাটের প্রতি জোর দেন এই ক্রিকেটার। এ বছর পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়ি ময়মনসিংহ নগরীর কাঁচি গোলাপজান সড়কের নিজ বাড়ির আঙিনায় ষাঁড়টি কোরবানি করবেন বলে জানান তিনি।

ফার্মের মালিক মো.রফিকুল ইসলাম বলেন, পশুর হাট এড়াতে আমরা অনলাইনে গরু বিক্রির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার দিচ্ছি। সেই প্রচার দেখেই অনেকেই আসছেন গরু কিনতে। আমরা স্বাস্থ্যবিধি মেনে গরু বিক্রির চেষ্টা করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com