বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবীনগরে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

নবীনগরে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গলায় ফঁাস লাগিয়ে কামরুন নাহার নিলা
(২০)নামে এক গৃহবধুর আত্মহত্যার খবর পাওয়া গেছে। সে উপজেলার
বীরগাঁও গ্রামের সৌদি প্রবাসি মো. সেলিম সরকারের স্ত্রী। আজ (
১৮জুলাই) শনিবার আনুমানিক ভোর রাতের দিকে উপজেলার বীরগাও
গ্রামে নিহতের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আলম সরকার জানান, আজ শনিবার সকালে গলায়
ফাঁসলাগানো অবস্থায় গৃহবধু কামরুন নাহারের ঝুলন্ত লাশ উদ্ধার
করেছে পুলিশ। নিহত গৃহবধু সৌদিআরব প্রবাসি সেলিম সরকারের


৪নম্বর স্ত্রী। ৪জন স্ত্রীর মধ্যে আগের দু’জন স্ত্রীর সাথে সেলিমের
ছাড়াছারি হয়েছে। বর্তমানে তার দুজন স্ত্রী রয়েছে। তাদের মধ্যে সবার
ছোট স্ত্রী নিহত কামরুন নাহার নিলা। নিহতের বাড়ি (আনুমানিক)
ময়মনসিংহ জেলার নেত্রকোনা উপজেলার কোন এক গ্রামে।
স্থানীয়রা ধারনা করেন গত বছর ছুটিতে বাড়ি এসে সেলিম নিহত
কামরুন নাহারকে বিয়ে করেছে। এই বিয়ের বিষয়ে এলাকার কেউ
জনতেন না। গতকাল শুক্রবার সকালে সবার ছোট স্ত্রী বীরগাঁও গ্রামে
তার স্বামীর বাড়িতে আসলে তার বড় সতিন হেপী আক্তার(২৪)এর সাথে
কামরুন নাহারের কথা কাটাকাটি হয়। পরে শনিবার সকালে কামরুন
নাহারের ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশে খবর
দিলে,পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে হত্যার খবর পেয়ে শনিবার সকালে নবীনগর থানার ওসি প্রভাষ
চন্দ্রধর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


নবীনগর থানা সূত্রে জাানা যায়,শনিবার সকাল ১১টায় ঝুলন্ত লাশটি
উদ্ধারের সময় বাড়িতে কোন লোকজ কে পাওয়া যায় নি। ওই দিন দুপুরে
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।
রিপোর্ট হাতে পেলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com