বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আগামীকাল থেকে শিরগ্রামে বসছে অস্থায়ী পশুর হাট

আগামীকাল থেকে শিরগ্রামে বসছে অস্থায়ী পশুর হাট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রথমবারের মত ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রাম বাজারে বসছে অস্থায়ী পশুর হাট। ফরিদপুর জেলা প্রশাসক এর অনুমতিতে এলাকাবাসীর সম্মতিতে আগামীকাল থেকে যাত্রা শুরু করবে এই হাট।হাট বসানোর প্রধান শর্ত হচ্ছে সামাজিক দুরত্ব বজায় রাখা,একমুখী রাস্তার ব্যবস্থা করা,মেইন রোডে চলাচলের বিঘ্ন না ঘটা,সিসি ক্যামেরার ব্যবস্থা করা ইত্যাদি।


বাজার শুরু উপলক্ষে আজ শিরগ্রাম বাজারে আলোচনাসভার আয়োজন করা হয়।আশেপাশে গ্রামগুলোর গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শোয়েবুর রহমান সোহাগের সঞ্চালনায় গুনবহা ইউনিয়ন কৃৃষকলীগের সভাপতি আকতার হোসেন মেম্বার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বানা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজ ইসলাম খোকন, বোয়ালমারী উপজেলা আওয়ামী এর সদস্য আব্দুল আলীম মোল্লা। উপস্থিত ছিলেন ইমাম হোসেন মোল্লা মিলু, ইমরুল মোল্লা ,মানবেন্দ্র সাহা,মাহাবুব হোসেন, মজনু মোল্লা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আলোচনা সভায় আশেপাশের প্রত্যেক গ্রামের দুইজনকে শেয়ার হোল্ডার করা হয়।বাজার পরিচালনায় বানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ টুনু কাজি কে প্রধান করে ৫১সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com