বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝিনাইদহে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন

ঝিনাইদহে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন

ঝিনাইদহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে পৌর এলাকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজ এলাকায় গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট জেলা শাখার উদ্যোগে এ বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট জেলা শাখার সভাপতি এ্যাড. আব্দুল খালেক সাগর, জেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম এস উজ্জল, পৌর আওয়ামীলীগের ৩ নং ওয়ার্ড সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মোশাররফ হোসেন বল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক জাহিদ হাসান, জেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক মিশান রহমান, ছাত্রলীগ নেতা সোহাগ হোসেন, মেহদি হাসান, হিমেল প্রমুখ।


এসময় গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট জেলা শাখার সভাপতি এ্যাড. আব্দুল খালেক সাগর বলেন, জেলার প্রত্যেকটি উপজেলায় ৫ হাজার ফলজ, বনজসহ বিভিন্ন ধরনের গাছ রোপন করার উদ্বোধনী দিন আজ। এছাড়াও জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে যে সকল স্থানে মানুষের চলাচল ও বিশ্রামাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com