বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঠাকুরগাঁও পৌরসভা এলাকায় টোল আদায় বৈধ, দাবি ইজারাদারদের

ঠাকুরগাঁও পৌরসভা এলাকায় টোল আদায় বৈধ, দাবি ইজারাদারদের

ঠাকুরগাঁও পৌরসভা এলাকায় অটো ইজিবাইকের ৭টি পয়েন্টে ও মালবাহী গাড়ি লোড-আনলোডের ৪টি পয়েন্টে বৈধভাবে টোল আদায় করা হচ্ছে বলে দাবি করেছে ইজারাদাররা।

শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেলা অটো ইজিবাইক মালিক ও শ্রমিক সমিতির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অটো ইজিবাইক ইজারাদার আবু বক্কর সিদ্দিক, আনোয়ার হোসেন ও মালবাহি গাড়ি লোড-আনলোড ইজারাদার ইন্দ্রেজিত গোহ ঠাকুরতা বলেন, ২০২০-২০২১ অর্থ বছরে পৌরসভা এলাকার ৭টি অটো ইজিবাইক পয়েন্টে ও মালবাহী গাড়ি লোড-আনলোডের ৪টি পয়েন্টে টোল আদায়ের জন্য গত ১ জুন দরপত্র আহবান করে পৌরসভা কর্তৃপক্ষ।

গত ১১ জুন সর্বোচ্চ দরদাতা হিসেবে অটো ইজিবাইকের ৭টি পয়েন্টে টোল আদায়ের জন্য আবু বক্কর সিদ্দিক ও আনোয়ার হোসেনের সাথে চুক্তিপত্র সম্পাদন করেন পৌরসভার মেয়র মির্জা ফয়সল আমীন। অপরদিকে সর্বোচ্চ দরতারা হিসেবে মালবাহি গাড়ি লোড-আনলোডের ৪টি পয়েন্টে টোল আদায়ের জন্য ইজারাদার ইন্দ্রেজিত গোহ ঠাকুরতার সাথে চুক্তি সম্পাদন করেন পৌর মেয়র মির্জা ফয়সল আমীন।

পৌরসভার সাথে চুক্তি সম্পাদনের পর থেকে অটো ইজিবাইকের গড়েয়া বাসষ্ট্যান্ড, সত্যপীর ব্রীজ মোড়, বালিয়াডাঙ্গী মোড়, সেনুয়া মোড়, কালিবাড়ি মোড়, ভুলিø রোড পয়েন্ট টোল আদায় শুরু করেন ইজারাদার আবু বক্কর সিদ্দিক। অপরদিকে অটো ইজিবাইকের রুহিয়া মোড় পয়েন্টে টোল আদায় করেন ইজারাদার আনোয়ার হোসেন।

অপরদিকে মালবাহী গাড়ি লোড-আনলোডের ঠাকুরগাঁও রোড, গোবিন্দনগর, বাসষ্ট্যান্ড ও সত্যপীর ব্রীজ পয়েন্টে টোল আদায় শুরু করেন ইজারাদার ইন্দ্রেজিত গোহ ঠাকুরতা।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ঠাকুরগাঁও পৌরসভার অনুমতি নিয়ে পৌরসভা এলাকায় টোল আদায় শুরু করেছে ইজারাদাররা। অথচ কিছু সংবাদ মাধ্যমে এই টোল আদায়কে চাঁদাবাজি হিসেবে আখ্যা দিয়ে সংবাদ প্রকাশিত হচ্ছে। প্রকাশিত সংবাদগুলো সম্পূর্ণভাবে মিথ্যা ও ভিত্তিহীন। এসব সংবাদের প্রতিবাদ জানায় পৌরসভার ইজারাদার আবু বক্কর সিদ্দিক, আনোয়ার হোসেন ও ইন্দ্রেজিত গোহ ঠাকুরতা।

ঠাকুরগাঁও পৌরসভার মেয়র মির্জা ফয়সল আমীন বলেন, বৈধভাবে দরপত্র আহবান করে পৌরসভার ৭টি পয়েন্টে অটো ইজিবাইকের টোল আদায় ও মালবাহী গাড়ি লোড-আনলোডের ৪টি পয়েন্টে টোল আদায় করার জন্য ইজারাদারদের সাথে চুক্তি সম্পাদন হয়। বৈধভাবে পৌরসভা এলাকায় টোল আদায় করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com