বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুরে ব্রিজের সংযোগ সড়ক ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বিপাকে জনজীবন

রংপুরে ব্রিজের সংযোগ সড়ক ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বিপাকে জনজীবন

রংপুর গঙ্গাচড়া উপজেলার ৭নং মর্ণেয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ব্রিজের সংযোগ সড়ক ভেঙ্গে গেছে। ৭, ৮ এবং ৯ ওয়ার্ডের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যার ফলে জন জীবন বিপাকে। যোগাযোগের ক্ষেত্রে এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
১৪ জুলাই (মঙ্গলবার) ব্রিজের সংযোগ রাস্তাটি ভেঙ্গে গেছে।
সরেজমিনে দেখা যায়, অতি বৃষ্টি আর তিস্তার পানি বেড়ে যাওয়ায় পানির প্রবল চাপে ব্রিজের সংযোগ রাস্তাটি ভেঙ্গে গেছে ফলে এলাকার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্থ। এদিকে ব্রিজের সংযোগ সড়কটি ভেঙ্গে যাওয়ায় আরো বেশি দুর্ভোগে পোহাতে হচ্ছে । এতে করে ভাঙ্গাগড়া, তালপট্টি, কামদেব সহ শেখপাড়ার এসব এলাকার প্রায় ৭ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় চরম বিপাকে জনজীবন। এমন কি ত্রাণ নিতেও পারছে না এলাকাবাসি। এছাড়া বন্যায় ফসলী ক্ষেত, ঘর-বাড়ি ডুবে গেছে। অনেকে উচুঁ স্থানে গবাদীপশু নিয়ে আশ্রয় নিয়েছে। বন্যায় ঘর-বাড়ি ডুবে যাওয়ায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

এ বিষয়ে ৭নং মর্ণেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোছাদ্দেক আলী আজাদ জানান, আমি রাস্তাটি দেখে আসছি। নিজ উদ্যোগে পাশে মেশিন দিয়ে বালু তুলে রাস্তাটি রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি। আমি রাস্তাটির ছবি তুলে উপজেলা নির্বাহী অফিসার কে দেখিয়েছি। তিনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

তিনি আরো বলেন, রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় দু দিকের এলাকাবাসী সমস্যায় পড়েছে। তাই দ্রুত ব্যবস্থা করা প্রয়োজন।

এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা পরিষদের প্রকৌশলী মোঃ হাসানুল্লাহ বলেন, ব্রিজের সংযোগ রাস্তাটির ব্যাপারে শুনেছি। দ্রুত সংস্কারের জন্য উর্ধতন কতৃপক্ষের সাথে কথা হয়েছে।

তিনি আরো বলেন, গঙ্গাচড়ার বেশির ভাগ রাস্তা বালু মাটি দিয়ে তৈরী। একটু বৃষ্টি আর বন্যার পানিতে রাস্তা ভেঙ্গে যায়। তাই রাস্তা গুলোতে বস্তায় মাটি ভরে তা আটকানোর চেষ্টা করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com