বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাংলা সাহিত্যে এবার করোনা-সংক্রমণ

বাংলা সাহিত্যে এবার করোনা-সংক্রমণ

“করোনা” ক্রমশ সংক্রামিত হতে চলেছে বাংলা সাহিত্যে৷
করোনা-কে প্রতিহত করার জন্য লকডাউন চালু হওয়ার কয়েকদিনের মধ্যেই, বাঙালির সৃষ্টিচেতনা মাথা চাড়া দিয়ে উঠেছিল৷ ফলে, ঘরেঘরে তৈরি হতে লাগল, মোবাইল-ক্যামেরানির্ভর নানা ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান৷ গান, কবিতা, গল্পপাঠ, একক-নাটক, আলোচনাসভা, কিছুই বাদ গেল না৷ এমনকি, স্বল্পদৈর্ঘ্যের ছবি তৈরিরও হিড়িক পড়ে গেল৷ বলা বাহুল্য, প্রায় প্রত্যেকটি উদ্যোগের মধ্যবিন্দুতে ছিল, করোনা৷ অবশ্য সত্যি কথা বলতে কি, সেইসব নিবেদনের গুণগত মান তেমন উন্নত হতে পারেনি৷ আজও নয়৷


এবার বিশ্বব্যাপী সেই ভয়ঙ্কর মারণব্যাধি “করোনা”-কে সাহিত্যের আঙিনায় নিয়ে আসতে চলেছেন বিশিষ্ট বাঙালি সাহিত্যিক সমরেশ মজুমদার৷
ভারতের জনপ্রিয় সাহিত্য-পত্রিকা “দেশ”-এর আগামী পুজা-সংখ্যায় প্রকাশিত হবে তাঁর আর একটি অনন্য উপন্যাস “অবগুন্ঠন”৷ নামটি হয়ত পরে পরিবর্তিত হতে পারে৷
শুক্রবার দুপুরে এক টেলিফোন-সাক্ষাৎকারে সমরেশ মজুমদার জানালেন, গোটা পৃথিবীতে বহুবার বিভিন্ন চেহারায় মহামারী হানা দিয়েছে৷ তাতে হাজার হাজার লোক মারাও গেছেন৷ কিন্তু, এবার করোনা জীবনহানির পাশাপাশি, মানুষের পারিপার্শ্বিকতা, কর্মজীবন এবং পারিবারিক বৃত্তটা সম্পূর্ণভাবে নেড়েঘেঁটে দিয়েছে৷ এতে, কিছুটা ভাল যেমন হয়েছে, ক্ষতিটাও কম হয়নি৷ বিশেষত, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ও বিশ্বাস৷ কোথাও যেন সেখানে চিড় ধরেছে৷


সমরেশ মজুমদারের নতুন উপন্যাস “অবগুন্ঠন” মূলত ডালপালা মেলবে পাঁচজন প্রবীণ মানুষকে ঘিরে৷ এঁরা প্রত্যেকেকেই তাঁদের জীবনে কম-বেশি প্রতিষ্ঠিত৷ পাঁচজনেই কলকাতার একটি অভিজাত ক্লাবের সদস্য৷ দীর্ঘদিন যাবৎ তাঁরা মোটামুটি প্রতি-সন্ধ্যায় সেখানে মিলিত হতেন৷ খানাপিনাসহ চলত নির্ভেজাল আড্ডা৷ সেইসূত্রে বন্ধুত্বটাও বেশ ঘন৷
কিন্তু, লকডাউন শুরু হতেই, শহরের সব ক্লাব ও বার বন্ধ হয়ে গেল৷ পাঁচজন বন্ধুই হয়ে পড়লেন গৃহবন্দী৷


এখান থেকেই শুরু হল, নানা সমস্যার সূত্রপাত৷ পরিবারের সদস্যদের সঙ্গে ঘটতে লাগল সম্পর্কের টানাপোড়েন৷
পাশাপাশি, পাঁচজনেরই মনের মধ্যে বাসা বাঁধল মৃত্যুভয়৷ এছাড়াও সবাই চিন্তিত হয়ে পড়লেন এই ভেবে যে, করোনায় মারা গেলে, পরিবারের লোকজন ডেডবডি হাতে পাবে কিনা, কীভাবে সৎকার হবে, তা কেউ জানেনা৷ তাহলে কি, সারাজীবন সম্মান ও বৈভবের সঙ্গে বেঁচে থাকার পরে, শেষে কি কুকুর, বেড়ালের মত মরতে হবে?
এই প্রশ্নচিহ্নটাই আজ ঝুলছে প্রায় প্রতিটি প্রবীণ নাগরিকের মনে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com