শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিমানের ভাড়া বাড়ছেনা

বিমানের ভাড়া বাড়ছেনা

স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী পরিবহন করলেও অভ্যন্তরীণ রুটে কোন ফ্লাইটে ভাড়া বাড়বে না বলে জানিয়েছে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন। রোববার (৩১ মে) থেকে অভ্যন্তরীণ তিনটি রুটে ফ্লাইট চালু করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে

করোনা সংকটে দুই মাস বন্ধ থাকার পর পহেলা জুন থেকে ঢাকা, চট্টগ্রাম , সিলেট ও সৈয়দপুর রুটে চালু হতে যাচ্ছে ফ্লাইট। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে এই ৩টি রুটে প্রতিদিন চলবে মোট ২৪টি ফ্লাইট।

শনিবার (৩০ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় বিমানবন্দর কর্তৃপক্ষের নেয়া পদক্ষেপে সন্তোষ জানান বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী।

তিনি বলেন, আমরা পুরোপুরি প্রস্তুত আছি। ১ জুন থেকেই আমাদের ফ্লাইট শুরু হবে। সবধরনের স্বাস্থ্যবিধি মেনেই আমরা প্রস্তুতি নিয়েছি। যাত্রীরাও সবধরণের বিধি মেনে চলবেন আশা করছি।

এদিকে, স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে প্রতিটি ফ্লাইটে ৫০ শতাংশের বেশি যাত্রী নেয়া যাবে না। এরপরও ভাড়া বাড়ানো হবে না বলে জানিয়েছেন, এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ও নভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com