বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আড়াইহাজারে হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

আড়াইহাজারে হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

আড়াইহাজারে সত্যবান্দি গ্রামের শিল্পী আক্তার হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রুপগঞ্জের গোলাকান্দাইল থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আড়াইহাজারের সুলপানদী গ্রামের হযরত আলীর ছেলে আউয়াল (৩৬) ও ধষেরচর মনোহরদী গ্রামের ইদ্রিস আলীর ছেলে হান্নান (৪৫)।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই) শামীম হোসেন জানান , নিহত শিল্পী আক্তারের স্বামী সমুন মিয়া হত্যাকান্ডের শিকার হওয়ার পর থেকে ও একই গ্রামের নাছিরের ছেলে রিপন মিয়ার সাথে ৬/৭ মাস ধরে পরকীয়া চলে আসছিল শিল্পীর । এই অবৈধ সম্পর্ক ১৫ মে রাতে এলাকাবাসীর হাতে ধরা পড়ে।
পরে শিল্পীর শ্বশুর বাড়ি এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ বিচার সালিশ করে শিল্পীকে তার পিতার হাতে তুলে দেন। এর পর থেকে শ্বশুর বাড়ির সাথে তার যোগযোগ নেই। নিহতের এক ছেলেও এক মেয়ে রয়েছে।

তিনি আরো জানান, রিপনের সাথে শিল্পীর ঝগড়া ও শিল্পীর শ্বশুর বাড়ির লোকজনকে ফাসাঁতে এই ঘটনা ঘটাতে পারে বলে ধারণ করা হচ্ছে।

জানা গেছে, পরকিয়া ঘটনায় দেখে ফেলায় নিহত শিল্পীর ছোট চাচা শ্বশুরের ছেলে ফাহিম নিখোঁজ হয়। নিখোঁজের ৩ মাস হলেও ফাহিমের সন্ধান মেলেনি। এই ব্যাপারে থানায় একটি ডিজি দায়ের করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, ১৩ জুলাই রাত ৯টার টার দিকে সিএনজি দিয়ে শিল্পীর শ্বশুর বাড়ির সামনে একটি লাশ ফেলে যায়। পরে এলাকাবাসী এসে দেখে এটা শিল্পীর লাশ। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com