বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক

গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলো- গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার আউটপাড়া এলাকার তারেক হোসেন রিফাত (২৩) এবং সিরাজুল ইসলাম শিপন (৩৩)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দুইটার দিকে চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এলাকায় অভিযান চালিয়ে একটি চাপাতি এবং একটি চাকুসহ ওই দুই ছিনতাইকারীকে আটক করা হয়।

র‌্যাব আরও জানায়, আটকরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের মারধর ও অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com