বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুরে মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ অভিযান শুরু

রংপুরে মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ অভিযান শুরু

রংপুরে মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ অভিযান শুরু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর সুরভী উদ্যানে ও সদর উপজেলায় একটি হরতকি গাছসহ বিভিন্ন গাছের চারা রোপণের উদ্বোধন করা হয়। চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির এ কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান, জেলা প্রশাসক আসিব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ এনামুল কবির, সামাজিক বন বিভাগ রংপুর সদরের রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধাসহ প্রশাসনের কর্মকর্তারা।

জেলা প্রশাসনের উদ্যোগে ও সামাজিক বন বিভাগের সহযোগিতায় বৃক্ষরোপণ অভিযানে রংপুর জেলায় ১ লাখ ৬২ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা লাগানো হবে।
রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম বলেন, বৃক্ষরোপণ একটি চলমান প্রক্রিয়া। আমরা প্রতি বছর বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করি।


এদিকে, মুজিব বর্ষ উপলক্ষে রংপুর সদর উপজেলায় বৃক্ষরোপণ কাজ শুরু করা হয়। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলায় একটি হরতকি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববি।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদিয়া সুমী,সামাজিক বন বিভাগ রংপুর সদরের রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন।


সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববি বলেন, মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে ১ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা হাতে নিয়েছেন। এই ধারাবাহিকতায় আমরা বৃক্ষরোপণ এর কাজ শুরু করেছি। তাই রংপুর সদর উপজেলা পরিষদের যে লক্ষ্যমাত্রা নির্ধারিত করা হয়েছে। তার চেয়েও বেশি গাছ লাগানোর চেষ্টা করবো।

জনগণের অংশগ্রহণমূলক কর্মসূচির মধ্যে বৃক্ষরোপণ সবচেয়ে সফল। এছাড়া উত্তরাঞ্চলের যেখানে চোখ যায় প্রচুর বৃক্ষ দেখতে পাওয়া যায়। বসতবাড়িতে রাস্তায়, ধান ক্ষেতের আইলে। প্রধানমন্ত্রীর আহ্বানে এবার প্রত্যেকে ২টি করে গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করেছি। রংপুর জেলায় প্রায় ২ লাখ গাছ রোপণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com