সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

শিরোনাম :
আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা মিস ইউনিভার্সের ভোটে বিশ্বে তৃতীয় বাংলাদেশের সামিরা খান মাহি
ঝালকা‌ঠির নল‌ছি‌টি‌তে আই‌সি‌টি মামলায় সাংবা‌দিক গ্রেপ্তার

ঝালকা‌ঠির নল‌ছি‌টি‌তে আই‌সি‌টি মামলায় সাংবা‌দিক গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় স্থানীয় সাংবাদিক মো. মনিরুজ্জামান মুনিরকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে পৌর এলাকার হাসপাতাল সড়কের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে নলছিটি থানা-পুলিশ। এর আগে শুক্রবার সন্ধ্যায় নলছিটি থানায় মনিরুজ্জামানের বিরুদ্ধে মামলাটি করেন রানাপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদুর রহমান।

মনিরুজ্জামান পৌর এলাকার হাসপাতাল সড়কের মৃত আবদুল খালেক জোমাদ্দারের ছেলে। তিনি দৈনিক ভোরের ডাক পত্রিকাসহ বরিশালের কয়েকটি আঞ্চলিক পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি। তিনি নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর।

মামলার বিবরণে জানা গেছে, রানাপাশা ইউপির পরপর দুইবার নির্বাচিত চেয়ারম্যান মাসুদুর রহমানকে নিয়ে একাধিক মিথ্যা ও মনগড়া তথ্য সাজিয়ে একটি লাইভ ভিডিও বানিয়ে মুনিরুজ্জামান ২৪ মে রাত ৯টা ৪৯ মিনিটে ফেসবুকে প্রকাশ ও প্রচার করেন। ১৩ মিনিট ৩৭ সেকেন্ডের ওই ভিডিওতে বিনা ভোটের চেয়ারম্যানসহ নানা উসকানিমূলক বক্তব্য প্রকাশ করেন।

চেয়ারম্যান মাসুদুর রহমান বলেন, ‘আমার সুনাম নষ্ট করার জন্য মনিরুজ্জামান ফেসবুক লাইভে এসে মিথ্যাচার করেছেন। আমি ন্যায় বিচার পেতে তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছি।’

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার বলেন, মাসুদুর রহমানের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মুনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com