শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ঝালকাঠিতে পুলিশকে কোপানোর ঘটনায় আটক ২

ঝালকাঠিতে পুলিশকে কোপানোর ঘটনায় আটক ২

ঝালকাঠির রাজাপুরে মাদক কারবারিরা পুলিশের এসআই খোকন হাওলাদারকে কুপিয়ে জখম করার ঘটনায় দুই হামলাকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনে ও পুলিশের ওপর হামলার ধারায় পৃথক দুটি মালমা দায়ের করেছে।

শনিবার ভোররাত ৪টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে হামলাকারি ও এলাকার চিহ্নিত মাদক কারবারি সাগর হাওলাদার (২৮) ও নাঈম হাওলাদারকে (২০) গ্রেপ্তার করা হয়। আটককৃত সাগর হাওলাদার ওই এলাকার রতন হাওলাদারের ছেলে এবং নাঈম হাওলাদার একই এলাকার শাহাদৎ হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে তিনজন পুলিশ সদস্য নিয়ে রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) খোকন হাওলাদার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মাদক কারবারি রাজিব মল্লিককে আটক ও তার সহযোগীদের বিষয়ে তদন্ত করতে গালুয়া ইউনিয়নের কাটাখালি গ্রামে যায়।

সেখান থেকে রাজিব মল্লিকের সহযোগী সাগরকে আটক করে পুলিশ। এ সময় একাধিক মাদক মামলার আসামী ইকবাল মল্লিকের ছোটভাই রাজিব মল্লিক সাগরকে ছিনিয়ে নিতে এসআই খোকনকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে আহত এসআইকে উদ্ধার করে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, ‘পুলিশের ওপর হামলা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৫জনের নাম উল্ল্যেখসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করা হয়েছে। আটক দুইজনকে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com