বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আবার একসাথে আসাদুজ্জামান নূর ও তারানা হালিম

আবার একসাথে আসাদুজ্জামান নূর ও তারানা হালিম

বাংলাদেশের দুই শক্তিমান অভিনেতা আসাদুজ্জামান নূর এবং তারানা হালিম। দুজনেই একটা সময়ে দাপিয়ে অভিনয় করেছেন নাটক এবং সিনেমায়। সিনেমার সংখ্যা কম হলেও যতগুলো কাজ করেছেন সবগুলো কাজই প্রশংশিত হয়েছে।

দুই দশক আগে একসঙ্গে জুটি বেঁধে অনেক নাটকে অভিনয় করলেও এক সাথে জুটি বেঁধে সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি আসাদুজ্জামান নূর ও তারানা হালিমকে। এবার সেই অসাধ্য সাধন করতে যাচ্ছেন নির্মাতা মুশফিকুর রহমান গুলজার। সরকারি অনুদানের ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ সিনেমায় বঙ্গবন্ধুর বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করার বিষয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে এই দুই অভিনেতাকে। এ প্রসঙ্গে মুশফিকুর রহমান গুলজার জানান, ‘প্রথম থেকেই এ দুটি চরিত্রে আমার সেরা পছন্দ প্রিয় এই দুই অভিনয়শিল্পী। তাদের নাম প্রস্তাব করেই অনুদানের জন্য আবেদন করেছিলাম।

ওনাদের দুই জনের সঙ্গে কথা বলেছি। ওনারা অভিনয় করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এবং আমার কাছে চিত্রনাট্য চেয়েছেন। চিত্রনাট্য দেখার পরেই সিদ্ধান্ত নিবেন ছবিতে কাজের বিষয়ে। আশা করছি শিগগিরই তাদের সঙ্গে চিত্রনাট্য নিয়ে বসবো। আলাপও চূড়ান্ত করবো।’

গুলজার বলেন, সবকিছু ঠিক থাকলে কোরবানি ঈদের পর এ ছবি নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিব। এর আগে এ সিনেমার প্রি-পোডাকশনের কাজ শেষ করব। জানা গেছে, এ ছবিতে বঙ্গবন্ধু চরিত্রে দেখা যাবে নতুন কোনো অভিনেতাকে। নাট্যজন মামুনুর রশীদকে দেখা যাবে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে।

প্রসঙ্গত, বঙ্গবন্ধুর জীবনীর ওপর নির্মিত হবে টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা চলচ্চিত্রটি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com