শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গুইমারায় মোটর সাইকেল দূর্ঘটনায় যুবকের মৃত্যু

গুইমারায় মোটর সাইকেল দূর্ঘটনায় যুবকের মৃত্যু

খাগড়াছড়ি গুইমারা উপজেলায় মোটর সাইকেল দুর্ঘটনায় রেজাউল হোসেন (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুইজন।

আহত যুবককে মাটিরাঙ্গা সরকারী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) সন্ধা ৭ টার দিগে উপজেলার বুদংপাড়া নামক স্থানে এ দূঘর্টনাটি ঘটে। নিহত রেজাউল হোসেন গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড় পিলাক (৪নাম্বার) গ্রামের রশিদ হোসেনের ছেলে।

খবর পেয়ে গুইমারা থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন এবং আহত ব্যক্তিকে মাটিরাঙ্গা সরকারী হাসপাতালে প্রেরণ করেন।

গুইমারা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, মাটিরাঙ্গা উপজেলা থেকে মোটরসাইকেল যোগে গুইমারায় নিজ বাসায় যাচ্ছিলেন নিহত মোঃ রেজাউল হোসেন ও তার দুই বন্ধু।

পথিমধ্যে গুইমারা উপজেলা গুইমারা সদর ইউনিয়নের বুদংপাড়া এলাকায় পৌঁছামাত্র মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ট্রাক দুইটার মাঝখানে পড়ে যায়। এতে রেজাউল হোসেন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন তার দুই বন্ধু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com