শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
খাগড়াছড়িতে পানির গামলায় পড়ে শিশুর মৃত্যু

খাগড়াছড়িতে পানির গামলায় পড়ে শিশুর মৃত্যু

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে পানির গামলায় পড়ে মাত্র তের মাস বয়সী শিশুর অকাল মৃত্যু হয়েছে। অবুঝ শিশুকে হারিয়ে পুরো পরিবারে চলছে শোকের মাতম।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলা মরাডলু এলাকার আবদুল রাজ্জাক মিস্ত্রীর ছেলে মো. ইয়াছিন মিয়ার শিশু সন্তান মো. জিসান( ১বছর ১ মাস) ৩০মে সন্ধ্যা সাড়ে ৫টায় বাড়ীর উঠানে থাকা পানির গামলা (গরুর পানি রাখার পাত্র) জমায়িত বৃষ্টির পানি (সবার অদৃশ্যে) হাতে নাড়াছাড়া করতে গিয়ে ওই গামলায় ডুবে যায়। উঠানে থাকে শিশু না দেখে সবাই খুঁজাখুঁজি করে হঠাৎ দেখতে পান পানির গামলায় শিশু জিসান হাবুডুবু খাচ্ছে! সেখান থেকে উদ্ধার তাকে সন্ধ্যা ৬টায় মানিকছড়ি হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক শিশু জিসানকে মৃত্যু ঘোষণা করেন।

এ খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে থাকা শিশু জিসানের নানা আবদুল রাজ্জাক কান্নায় ভেঙ্গে পড়েন এবং শিশু জিসানের পিতা মো. ইয়াছিন ও মাতা আয়েশা অজ্ঞান হয়ে পড়েন। এ সময় আত্মীয়-স্বজনের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠে।

খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ আমির হোসেন ও এস আই কাজী মো. শাহনেওয়াজ হাসাপাতালে আসেন এবং লাশের সুরতহাল শেষে একটি জিডি নিয়ে লাশ দাফন করার অনুমতি দেন। এ সময় অফিসার ইনচার্জ আমির হোসেন বলেন, বিষয়টি হৃদয়বিদারক! তাই একটি সাধারণ ডায়েরীভুক্ত করে নিহত শিশুর লাশ দাফন করার জন্য পরিবারকে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com