বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তুরাগ নদী দূষণের দায়ে দুই কারখানার জরিমানা

তুরাগ নদী দূষণের দায়ে দুই কারখানার জরিমানা

তুরাগ নদীর দূষণ রক্ষায় গাজীপুরে জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করে দুটি কারখানাকে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুরের টঙ্গীর দক্ষিণ শিলমুণ এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান। এ সময় গ্রিন টাচ ফ্যাশন থেকে দুই লাখ এবং স্মার্ট ডিজাইন থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া একই এলাকার নিবিড় (পপুলার) ওয়াশিং, রূপসী ওয়াশিং, ফ্যাশন ডিজাইন ওয়াশিং, হোয়াইট হাউজ ওয়াশিং নামক চারটি ওয়াশিং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফ্যাক্টরিগুলো বন্ধ করে দেয়া হয়।

গাজীপুর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ও পরিবেশ অধিদফতর গাজীপুরের সার্বিক সহযোগিতায় জেলার টঙ্গী এলাকায় পরিবেশ দূষণ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে টঙ্গীর দক্ষিণ শিলমুণ এলকায় অবস্থিত গ্রিন টাচ ফ্যাশনকে ইটিপি ছাড়া ওয়াশিং করে তুরাগ নদী দূষণ করায় দুই লাখ টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়। একই দিনে স্মার্ট ডিজাইন নামক আরেকটি ওয়াশিং কারখানা বাইপাস লাইনের মাধ্যমে ওয়াশিং এর দূষিত বর্জ্য নদীতে ফেলে দূষণ করায় এক লাখ টাকা আদায় করা হয়। এছাড়া একই এলাকার নিবিড় (পপুলার) ওয়াশিং, রূপসী ওয়াশিং, ফ্যাশন ডিজাইন ওয়াশিং ও হোয়াইট হাউজ ওয়াশিং নামক চারটি ওয়াশিং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফ্যাক্টরিগুলো বন্ধ করে দেয়া হয়।

এ সময় অভিযানে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতর গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com