বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঠাকুরগাঁওয়ে সড়কের উপর আবর্জনার স্তুপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও স্থানীয়রা

ঠাকুরগাঁওয়ে সড়কের উপর আবর্জনার স্তুপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও স্থানীয়রা

ঠাকুরগাঁও শহরে প্রবেশ মুখেই ময়লা-আবর্জনার স্তুপ করে রাখা হয়েছে। এসব ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন পথচারী ও স্থানীয় বাসিন্দরা। এর পাশাপাশি পরিবেশও দুষণ হচ্ছে।

বুধবার সকালে শহরের মন্দিরপাড়া এলাকায় এ চিত্র দেখা যায়। শহরে প্রবেশ পথে এরকম চিত্র দেখে বিরক্ত অনেকেই।

আবর্জনার স্তুপ অন্য স্থানে সড়িয়ে নিতে স্থানীয়রা দাবি জানালেও কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেনি পৌর কর্তৃপক্ষ। এতে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে।

শহরের ব্যস্ততম সড়কের মধ্যে একটি মন্দিরপাড়া সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন জেলার বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ, রাণীশংকৈল ও হরিপুর উপজেলায় মিনিবাস, ট্রাক, মাইক্রোসহ অসংখ্য যানবাহন চলাচল করে। আর এই সড়কের উপরেই ময়লা-আবর্জনার স্তুপ করে রাখা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, মন্দিরপাড়া এলাকায় সড়কের উপর ময়লা-আবর্জনার বিশাল স্তুপ। মাছ, মুরগির নাড়িভূড়ি, নষ্ট সবজি, বিভিন্ন ধরনের পচা ফল, হোটেল রেষ্টুরেন্টের যাবতীয় বর্জ্যসহ সব ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে সড়কের উপর। এসব ময়লা-আবর্জনার উৎকট গন্ধ চড়াচ্ছে চারিদিকে। ফলে সড়কের পাশ দিয়ে পথচারী ও স্থানীয়রা হাঁটার সময় নিঃশ্বাস বন্ধ করে, অনেকে নাক চেপে ধরে চলাচল করছে।

পথচারী নাসরিন আক্তার বলেন, প্রতিদিন এ সড়ক দিয়েই যাতায়াত করতে হয়। আগে পরিবেশ ভালই ছিল। কিন্তু মাসখানের ধরে এ সড়কের উপর ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এখন চলাচলা করতে হলে নাক চেপে ধরে যেতে হয়।

মন্দিরপাড়া এলাকার বাসিন্দা আলিম উদ্দীন বলেন, এসব ময়লা-আবর্জনার গন্ধ বাতাসে ভেসে আসে প্রায় এক কিলোমিটার পর্যন্ত। যত্রতত্র ময়লা ফেলার কারণে কুকুর এসব আবর্জনা টেনে আনছে সড়কের উপর। ফলে একদিকে যেমন পথচারীদের চলাচলে অনুপোযোগী হয়ে পড়ছে সড়কটি, ঠিক অন্যদিকে আমাদের বসাবস করতে অনেক অসুবিধা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা রওশন আলী অভিযোগ করে বলেন, পৌরসভার উদাসীনতায় অযত্ম, অবহেলা আর অব্যবস্থাপনায় সড়কটির এ অবস্থা হয়েছে। শুধু মন্দিরপাড়া সড়কেই নয় যেখানে সেখানে ময়লা-আবর্জনার স্তুপ দেখা যায়। পৌর কর্তৃপক্ষকে বলা হলেও তারা কোন পদক্ষেপ নেয়না।

এ ব্যাপারে ঠাকুরগাঁও পৌরসভার মেয়র মির্জা ফয়সাল আমীন বলেন, পৌর এলাকার ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ডাম্পিং করার জন্য কাজ করছে একটি বেসরকারি এনজিও সংস্থার পরিচ্ছন্ন কর্মীরা। কিন্তু শহরে প্রবেশ পথে মানে মন্দিরপাড়া সড়কের উপর ময়লা-আবর্জনা ফেলা আসলে একটি দু:খজনক। খুব দ্রুত সড়ক থেকে ময়লা-আবর্জনার স্তুপ সরিয়ে নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com