বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিদ্ধিরগঞ্জে নাসিক ৫নং ওয়ার্ডে বিট পুলিশ কার্যালয় উদ্বোধন

সিদ্ধিরগঞ্জে নাসিক ৫নং ওয়ার্ডে বিট পুলিশ কার্যালয় উদ্বোধন

সিদ্ধিরগঞ্জে নাসিক ৫নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ বাজার এলাকায় মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বিট পুলিশিং কার্যালয় (বিট নং-৫) উদ্বোধন করা হয়েছে।এতে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক আশফাক রাসেল, পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার, উপ-পরিদর্শক হান্নান।
এসময় উপস্থিত পুলিশ কর্মকর্তারা বলেন-


অপরাধ নির্মূলে জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের সহযোগীতা প্রয়োজন। সাধারণ মানুষকে আর পুলিশের কাছে যেতে হবেনা।পুলিশই জনগণের কাছে ছুটে আসবে। পুলিশের সেবা সাধারণ মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিট পুলিশিং গঠন করা হয়েছে।সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিয়ে ও যৌতুকমুক্ত সমাজ গড়তে এবং সার্বক্ষণিক পুলিশিং সেবা প্রদান করার জন্য এই পুলিশিং বিট কার্যালয়ের দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তারা। কার্যালয়ে থাকবে অভিযোগ বাক্স। যে কোন ধরনের অপরাধ ও গোপন তথ্য এবং অভিযোগ লিখে এ বাক্সে ফেলতে পারবে সাধারণ মানুষ। অভিযোগ ও তথ্য তদন্ত সাপেক্ষে পুলিশ আইনগত প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবে।
এসময় আরো উপস্থিত ছিলেন-


নাসিক ৫ নং ওয়ার্ড কাউন্সিলর জি.এম সাদরিল,নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সদস্য রমজান আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান,সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এম এ জামান, ৫নং ওয়ার্ড আওয়ামীলের সাধারণ সম্পাদক আলী আক্কাছ মুন্সী, ৫নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আব্দুল জলিল, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সালেহ আহমেদ রাসেল প্রমূখ।গত ৪ জুলাই সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুকের উপস্থিতিতে সিদ্ধিরগঞ্জে প্রথম বিট পুলিশিংয়ের কার্যক্রম শুরু করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com