মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

শিরোনাম :
আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
কাপাসিয়া থেকে রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজ গ্রেফতার

কাপাসিয়া থেকে রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজ গ্রেফতার

করোনা পরীক্ষা জালিয়াতি মামলায় রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজকে আজ মঙ্গলবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার খোদাদিয়া গ্রামের ডা: হানিফ মোড়লের ছেলে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন। র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, আগামীকাল আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

সরকারের সঙ্গে চুক্তির শর্ত ভঙ্গ করে জালিয়াতি করে টাকার বিনিময়ে করোনাভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়াসহ প্রতারণার অভিযোগ ওঠার পর ৬ জুলাই ঢাকার রিজেন্ট হাসপাতালের অভিয়ান চালায় র‌্যাব। পরদিন উত্তরা পশ্চিম থানায় র‌্যাব বাদী হয়ে সাহেদ করিমকে এক নম্বর আসামি করে মামলা করে। সাহেদ এখনো পলাতক বলে জানিয়েছে র‌্যাব।

তবে, রিজেন্ট হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম শিবলীকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার সকালে। তাকে হাসপাতালটির মালিক মো: শাহেদের সহযোগী হিসাবে উল্লেখ করা হয়েছে র‌্যাবের পক্ষ থেকে।

গত দু’দিনে আরও ৭জনকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারকৃতদের সকলেই হাসপাতালটির কর্মকর্তা-কর্মচারী।

চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে র‌্যাবের মামলায় এই গ্রেফতারকৃতরাও অভিযুক্ত রয়েছেন। কিন্তু মূল অভিযুক্ত মো:শাহেদ এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছেন।

এদিকে রিমান্ডে থাকা আট আসামির সাতজনকে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার আদালতে সোপর্দ করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com