বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোর-৬ আসনের উপনির্বাচনে শাহিনের জয়

যশোর-৬ আসনের উপনির্বাচনে শাহিনের জয়



মঙ্গলবার যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের উপনির্বাচনে জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক নৌকা প্রতীকের প্রার্থী শাহিন চাকলাদার বিজয়ী হয়েছেন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা স্বাস্থ্যবিধি মেনে ভোট দেন।
কেশবপুর উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ জানান, মোট ২ লাখ ৩ হাজার ১৮ জন ভোটারের মধ্যে ১ লাখ ২৯ হাজার ৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এরমধ্যে নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদার ১ লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের হাবিবুর রহমান পেয়েছেন ১ হাজার ৬শ ৭৮ ভোট। আর কেন্দ্রের সিদ্ধান্তে নির্বাচন বর্জনকারী বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদের ধানের শীষ প্রতীকে ভোট পড়েছে ২ হাজার ১২ টি ।
আর গণনার সময় বাতিল হয়েছে ১ হাজার ৩৭৪ ভোট। মোট ৭৯টি কেন্দ্রের ৩৭৪টি বুথে ৭৯ জন প্রিজাইটিং অফিসার, ৩৭৪ জন সহকারী প্রিজাইটিং অফিসার ও ৭৪৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করেন। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটারেরস্ বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোট গ্রহণ শেষ হয়।


উল্লেখ্য, ২০১৪ সালে সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেকের সহধর্মিনী আওয়ামী লীগের ইসমাত আরা সাদেক সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালের নির্বাচনে ইসমাত আরা সাদেক আওয়ামী লীগ থেকে পুনরায় এমপি নির্বাচিত হন। যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের এমপি ইসমাত আরা সাদেক চলতি বছরের ২১ জানুয়ারি মৃত্যুবরণ করায় আসনটি শুন্য ঘোষণা করা হয়। ২৯ মার্চ এ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণের দিন ছিলো।

করোনা ভাইরাসের কারণে এ আসনে উপ-নির্বাচন গত ২১ মার্চ উপ-নির্বাচন স্থগিত ঘোষণা করেন নির্বাচন কমিশনার। পরবর্তীতে ১৪ জুলাই উপনির্বাচনের তারিখ ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com