শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

শিরোনাম :
মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন “র‍্যাবের অধ্যায় শেষ, যাত্রা শুরু এসআরবির” মেসির বিদায়ের সুর, নতুনদের নিয়ে আর্জেন্টিনার নতুন অধ্যায় “মধুমতির ভাঙনে আতঙ্ক, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন” মহাখালীতে রঙের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসার গ্যাস লাইনে আগুন টুঙ্গিপাড়ায় শিক্ষককে ঘিরে ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, শিক্ষককে সাময়িক বরখাস্ত এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারিয়ে রিয়ালের শুভসূচনা রূপপুর প্রকল্পে আগুন, দীর্ঘ সময়েও ফেরেনি বিদ্যুৎ-ইন্টারনেট
নির্বাচনকালীন সময়ে ৮ দিন মাঠে থাকতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তাব

নির্বাচনকালীন সময়ে ৮ দিন মাঠে থাকতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তাব

ডেস্ক রিপোর্ট-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটের আগে-পরে ৮ দিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকার প্রস্তাবনা পেশ করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (২০ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন ঘিরে প্রাক-প্রস্তুতিমূলক আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ইসি সচিব জানান, এবারের নির্বাচনে ৫ দিন আইনশৃঙ্খলা বাহিনী রাখার পরিকল্পনা ছিল। তবে আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটের আগে-পরে ৮ দিন বিভিন্ন বাহিনী মাঠে থাকার প্রস্তাব দিয়েছে। এটি পর্যালোচনা করা হবে।

পাশাপাশি, বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে দেশব্যাপী যেভাবে মোতায়েন রয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠিক সেভাবেই অর্থাৎ ইন এইড টু সিভিল পাওয়ারেই মোতায়েন থাকবে বলেও জানান তিনি।

আখতার আহমেদ বলেন, নির্বাচনে দেড় লাখ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন আইজিপি। পাশাপাশি ৯০ হাজার থেকে ১ লাখ সেনা সদস্য দায়িত্বে থাকবে। এরমধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে সবচেয়ে বেশিসংখ্যক সদস্য (৫ লাখ বা এর চেয়ে কিছু বেশি) দায়িত্বে থাকবে। এছাড়াও নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধ, ড্রোন ব্যবহার নিষিদ্ধ এবং পুলিশের জন্য বডিওর্ন ক্যামেরা থাকবে। এতে ভিজিলেন্সটা অনেক বেশি হবে।

তিনি আরও জানান, নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে সবগুলো বাহিনী তাদের নিজস্ব ব্যবস্থায় নিজস্ব কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। এতে দু’টি সুবিধা পাওয়া যাবে, একটি হলো- তারা নিজস্ব বাহিনীর প্রয়োজনে এই প্রশিক্ষণ দিচ্ছেন। পাশাপাশি নির্বাচনকে আরও অবাধ, সুষ্ঠু করার জন্য যে প্রশিক্ষণ প্রয়োজন তারা সেটি করছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কোনো শঙ্কা প্রকাশ করেনি। তবে নিরাপত্তা পরিকল্পনার অনেক কিছু নির্বাচনে বাজেটের উপর নির্ভর করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com