বুধবার, ১৭ Jun ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রাস্তার উন্নয়ন কাজে নিয়োজিত প্রজেক্ট ম্যানেজারকে প্রাননাশের হুমকি!

রাস্তার উন্নয়ন কাজে নিয়োজিত প্রজেক্ট ম্যানেজারকে প্রাননাশের হুমকি!

দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রসস্তকরন কাজে এম.এম বিল্ডারর্স ও ইঞ্জিনিয়ার লিঃ এর কাজে নিয়োজিত প্রজেক্ট ম্যানেজারকে ভয়ভীতি ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রজেক্ট ম্যানেজার ইন্জিঃ মোঃ আনিসুর রহমান ঘোড়াঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যাহার জিডি নং- ১০৫৪, তারিখঃ ২৯/০৫/২০২০ ইং।

জিডি সূত্রে জানাযায়, দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রসস্তকরন কাজে নিয়োজিত এম.এম বিল্ডারর্স ও ইঞ্জিনিয়ার লিঃ এর (প্যাকেজ ৭,৮,৯) দায়িত্বপ্রাপ্ত প্রজেক্ট ম্যানেজার মোঃ আনিসুর রহমান। তিনি সরকারের নির্দেশ মোতাবেক সুনামের সাথে তার কাজ কর্ম পরিচালনা করে আসছেন। এমতাবস্থায় তিনি এলাকার ইট, বালু, খোয়া, পাথর ও লোড-আনলোডকারী একটি স্বার্থন্বেষী মহল দ্বারা প্রকাশ্য ভাবে হুমকির সম্মুখীন হচ্ছেন। তাকে তার প্রজেক্ট এরিয়া থেকে সরে যেতে বলছেন। অন্যথায় তাকে মারপিট, খুন যখম ও সম্মানহানি করবেন বলেও জিডির কাগজে উল্লেখ করেছেন।

ঘোড়াঘাট থানার সাব-ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, ২৯ মে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রসস্তকরণ কাজে এলাকার ইট, বালু, খোয়া, পাথর প্রদানকারী ও লোড- আনলোডকারী একটি স্বার্থন্বেষী মহলের বিরুদ্ধে ইন্জিঃ মোঃ আনিসুর রহমান একটা সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com