বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঈদ ঘিরে গাসিক মেয়রের চার চ্যালেঞ্জ

ঈদ ঘিরে গাসিক মেয়রের চার চ্যালেঞ্জ

ঈদুল আজহা ঘিরে চারটি চ্যালেঞ্জ সামনে রেখে দিন-রাত কাজ করছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম।করোনা সংক্রমণের বিষয়টি মাথায় রেখে স্বাস্থ্যবিধি বজায় রেখে এরইমধ্যে সীমিত সংখ্যক পশুর হাট বসানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

একইসঙ্গে অনলাইনের বেচাকেনার প্রতি জোর দিয়েছেন।সংশ্লিষ্টরা জানান, সীমিত সংখ্যক হাট বসালেও পর্যাপ্ত পরিমাণ কোরবানির পশু বেচাকেনার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। একইসঙ্গে সামাজিক দূরত্ব বজায় রেখে পশু বেচাকেনার ব্যবস্থাও রাখা হয়েছে।

এছাড়া ঈদের জামাত, পোশাক কারখানার ছুটির বিষয় ও ঈদের বাজারে স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে কীভাবে নিরাপদে করা যায়, সে বিষয়ে সক্রিয় রয়েছেন মেয়র। পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি বজায় রেখে চলাচলের বিষয়েও নিরলস কাজ করছেন তিনি।গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুরে চারটি চ্যালেঞ্জ রয়েছে। তা হলো- পশুর হাট, পোশাক কারখানা, ঈদের জামাত ও ঈদের বাজার।মেয়র বলেন, এ চারটি বিষয় নিয়ে সবাইকে সচেতন হতে হবে।

তাহলে করোনার ভয়াবহতা থেকে মুক্তি পাবো। আর অসচেতন হলে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে।স্বাস্থ্যবিধি মেনে কোরবানির সব প্রক্রিয়া সম্পন্ন করতে নগরবাসীর প্রতি আহবান জানান মেয়র জাহাঙ্গীর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com