শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
তালতলীতে সমাজ সেবা অফিসের কম্পিউটার অপারেটর আটক

তালতলীতে সমাজ সেবা অফিসের কম্পিউটার অপারেটর আটক

বরগুনার তালতলীতে চোলাই মদ খেয়ে মাতলামি অবস্থায় সমাজসেবা অফিসের কম্পিউটার অপারোটরকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে উপজেলার অঙ্কুজানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুত্রে জানা গেছে, রোববার গভীর রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের অঙ্কুজানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বসে উপজেলা সমাজ সেবা অফিসের কম্পিউটার অপারোটর দেবাশীষ রায়(২৫) ও তার এক সহযোগী দেশীয় চোলাই মদ খেয়ে মাতলামি করছিল।

খবর পেয়ে পুলিশ আড়াই লিটার চোলাই মদ সহ দেবাশিষকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় পুলিশের টের পেয়ে অন্য জন দৌড়ে পালিয়ে যায়। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া জানান, তালতলী থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলা সমাজ সেবা অফিসের কম্পিউটার অপারোটর দেবাশীষ রায়কে আড়াই লিটার চোলাই মদ সহ গ্রেফতার করা হয়।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com