শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সাহেদ, আরিফ ও সাবরিনার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ এনবিআরের

সাহেদ, আরিফ ও সাবরিনার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ এনবিআরের

করোনাভাইরাস পরীক্ষার ভুয়া সনদ প্রদানের দায়ে অভিযুক্ত রিজেন্ট হাসপাতালের মালিক মো. সাহেদ, জেকিজি হেলথ কেয়ারের মালিক আরিফুল চৌধুরী ও তার স্ত্রী ডা. সাবরিনার ব্যক্তিগত এবং প্রতিষ্ঠানের নামে থাকা সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার এনবিআরের কেন্দ্রিয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেয়া হয়। নির্দেশনায় উল্লেখিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের একক এবং যৌথ নামে থাকা সব ধরনের ব্যাংক হিসাবের লেনদেন অপ্রচলনযোগ্য (ফ্রিজ) করতে বলা হয়।

সিআইসির মহাপরিচালক আলমগীর হোসেন বাসসকে জানান,ব্যাংক হিসাব জব্দ রাখার পাশাপাশি এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাব লেনদেনের বিবরণী আগামী সাত দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে। এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানায়,এসব প্রতিষ্ঠানের গত পাঁচ বছরের ব্যাংক লেনদেনের তথ্য ও কর ফাইলে দেখানো তথ্য মিলিয়ে দেখা হবে।

এর মধ্যে অসামঞ্জস্যতা দেখা গেলে বিদ্যমান আয়কর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেয়ার নামে প্রতারনার অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে র‌্যাব।

বন্ধ করে দেওয়া হয়েছে হাসপাতালটির উত্তরা ও মিরপুর শাখা। গ্রেফতার করা হয়েছে হাসপাতালটির কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে। এছাড়া করোনাভাইরাস পরীক্ষার ভুয়া সনদ প্রদানের অভিযোগে আজ জেকিজি হেলথ কেয়ারের মালিক ডা. সাবরিনাকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com