সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন
বরিশাল মহানগরীতে র‌্যাব-৮ কর্তৃক বিপুল পরিমাণ মাদকসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক

বরিশাল মহানগরীতে র‌্যাব-৮ কর্তৃক বিপুল পরিমাণ মাদকসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক

আজ বরিশাল মহানগরীর ২০নং ওয়ার্ডের বৈদ্যপাড়া এলাকার অনির্বান ক্যাডেট কলেজ সংলগ্ন শিবলু বিলাস নামক ছয়তলা বাড়ির নিচতলায় কেয়ারটেকারের ঘর এবং স্টোররুম থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে বরিশাল র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল। অভিযানে লাকি আক্তার(২৫) নামক এক পাইকারি মাদক বিক্রেতা এবং তার সহযোগী বাড়ির কেয়ারটেকার মো: মিন্টু হাওলাদার(৩২) কে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের জিম্মায় থাকা ৪ কেজি গাঁজা ও ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামীদের দেয়া তথ্যমতে, লাকি আক্তার কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের বড় চালান সংগ্রহ করতো। এরপর সড়কপথে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতো। অত:পর ঢাকা-বরিশাল রুটের লঞ্চযোগে মাদকের চালান বরিশালে নিয়ে আসতো। মাদক পরিবহনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়ানোর জন্য তার দুইবছরের শিশুসন্তানকে সাথে নিয়ে যেত।

মাদক পরিবহনের সময় প্রশাসনকে ধোঁকা দেয়ার জন্য কখনো রাইসকুকার, কখনো পাপস, কখনো শীতলপাটি, কখনো ফলের কার্টুনের মধ্যে লুকিয়ে মাদক বহন করতো। এরপর মাদক নিজের বাসায় না রেখে শিবলু বিলাস নামক বাড়ির কেয়ারটেকারের ঘর ও স্টোররুমে মজুদ করতো। সেখান থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকার তরুণসমাজ, রিক্সাচালক ও বিভিন্নবয়সী মাদকসেবীদের কাছে খুচরা মাদক বিক্রয় করতো।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহনকারী বরিশাল র‌্যাব-৮ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলামের বিপিএম স্যারের তৎপরতার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও মাদক নির্মূলে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com