বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
উজিরপুরের মুন্ডপাশায় ফ্রিজিয়ান জাতের গরু পালনে স্বাবলম্বী খামারী গোলাম হোসেন

উজিরপুরের মুন্ডপাশায় ফ্রিজিয়ান জাতের গরু পালনে স্বাবলম্বী খামারী গোলাম হোসেন

বরিশালের উজিরপুরে ১৫মন ওজনের একটি ফ্রিজিয়ান জাতের গরু চাষ করে স্বাবলম্বী হলেন খামারী গোলাম হোসেন। সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামের মৃত নুর মোহাম্মদ ঢালীর ছেলে খামারী মোঃ গোলাম হোসেন ঢালী(৪৫) এর বসত বাড়ীতে খামারে ফ্রিজিয়ান বিদেশী জাতের একটি গরু রয়েছে। গরুটি লম্বা সাড়ে ৯ফুট, ৫ ফুট উচ্চতা, ওজন প্রায় ১৫মন হয়েছে।

প্রতিনিয়ত রুটিন মাফিক স্বাস্থ্যসম্মতভাবে খাবার পরিবেশন করে থাকে। পশুর শারিরিক সুস্থ্যতার জন্য নিকটতম উপজেলা প্রানী সম্পদ কার্যালয়ের কর্মকর্তার পরামর্শ নিয়ে থাকে। এমনকী অভিজ্ঞ ডাক্তার ছাড়া কোন চিকিৎসা দেয়নি কখনো। পালিত পশুটি একটু অসুস্থ হলেই অভিজ্ঞ ডাক্তারের স্মরনাপন্ন হয়। গোলাম হোসেন রাজমিস্ত্রির কাজের পাশাপাশি ৮/১০ বছর ধরে পশুপালন করে আসছে। প্রতিবছর ঈদুল আযহার সময় কোরবানীর হাটে গরু বিক্রি করে আসছে। এতে সে বেশ লাভবান হয়েছেন।

পশুপালনে তিনি স্বাবলম্বী হন। তিনি ঈদুল আযহা পবিত্র কুরবানী উপলক্ষে গরুটি বিক্রির জন্য প্রতিবছরের ন্যায় সকল ক্রেতাদের সু-দৃষ্টি কামনা করেন।

তবে বর্তমানে দেশে মহামারী করোনা ভাইরাসের প্রভাবের কারণে এ বছর ঈদে ওই গরুটি বিক্রি নিয়ে হতাশায় খামারী। এছাড়াও ভারত থেকে গরু আসলে বিপাকে পরতে হতে পারে বলে শঙ্কায় রয়েছে বলে জানান খামারী গোলাম হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com