বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সরকা‌রি ব‌রিশাল ক‌লে‌জের নাম প‌রিবর্ত‌নের বিপ‌ক্ষে মানববন্ধন

সরকা‌রি ব‌রিশাল ক‌লে‌জের নাম প‌রিবর্ত‌নের বিপ‌ক্ষে মানববন্ধন

মহাত্মা অশ্বিনী কুমার দত্ত তারঁ নিজ সম্পত্তিতেই ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত করা হয় বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “সরকারি বরিশাল কলেজ।”
দীর্ঘদিন যাবৎ তার পরিবারের সদস্য ও বরিশাল নগরীর সাংস্কৃতিক মহলের কিছু সংখ্যক লোক প্রতিষ্ঠানটির নামের সাথে যুক্ত করতে চাচ্ছিলেন এই মহাত্মা অশ্বিনী কুমারের নাম। তাই গত ফেব্রুয়ারি থেকে স্থানীয় জেলা প্রশাসক মহোদয় কলেজটির নাম পরিবর্তনের জন্য উপর মহলে চিঠি প্রেরন শুরু করেন। অতঃপর গত ২৬ জুন শিক্ষা মন্ত্রনালয় কলেজটির নাম পরিবর্তন করে “মহাত্মা অশ্বিনী কুমার দত্ত সরকারি কলেজ” রাখার জন্য সুপারিশসহ মতামত চায় বরিশাল শিক্ষা বোর্ডের কাছে।


বিশ্বস্তসূত্রে জানা গেছে, বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান জনাব মোঃ ইউনুস নিজে সরকারি বরিশাল কলেজে উপস্থিত থেকে কলেজের বেশ কিছু তথ্য নোট করেন । এবিষয়ে তার কাছে ফোনে জানতে চাইলে তিনি জানান, নামটা পরিবর্তন হবে কিনা এটা এখনও বলা যাচ্ছেনা, আর এটা একান্তই সরকারের বিষয়, আমাদের কাছে শিক্ষা মন্ত্রনালয় থেকে তথ্য চেয়েছে আমরা কেবল তথ্য পাঠিয়েছি। এবিষয়ে উক্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জনাব নাসির উদ্দিন জানিয়েছেন, পরিবর্তন বা অপরিবর্তন এর ক্ষেত্রে আমাদের কোন মতামত নেই। বোর্ড যে সিদ্ধান্ত দিবে সেটাই চুড়ান্ত সিদ্ধান্ত। সাধারন শিক্ষার্থী জানিয়েছেন, মহাত্মা অশ্বিনী কুমার দত্ত এর সম্পত্তিতেই যখন কলেজটি স্থাপন করা হয়েছিলো তবে শুরুতেই কেনো করা হলোনা ।


এত বছরের পুরোনো এই নাম পরিবর্তন আদেশের বিপক্ষে আজ নগরীর টাউন হলে বেলা ১১.০০ টায় মানববন্ধনর ক্ষোভ প্রকাশ করেন সরকারি বরিশাল কলেজের সাবেক এবং বর্তমান ছাত্র /ছাত্রী বৃন্দ। এ সময়ে একাত্মতা প্রকাশ করে বক্তব্য প্রদান করেন এ্যাড.হাফিজ আহমেদ বাবলু, সাবেক ভিপি সরকারি বরিশাল কলেজ,রইজ আহমেদ মান্না, ছাত্রলীগ বরিশাল মহানগর, হাসান মাহমুদ বাবু, মোস্তাফিজুর রহমান অনিক, রিজন সরদার, মিজানুর রহমান সহ বর্তমান সাধারণ ছাত্র /ছাত্রী বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com