বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাণীশংকৈলে হাজীপাড়া সড়কের দু’গর্তে দু’শ পরিবারের রয়েছে চরম ভোগান্তিতে

রাণীশংকৈলে হাজীপাড়া সড়কের দু’গর্তে দু’শ পরিবারের রয়েছে চরম ভোগান্তিতে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরশহরের ৮ নং ওয়ার্ডের আরডিআরএস অফিস থেকে হাজীপাড়া যেতে প্রায় এক কিলোমিটার রাস্তায় দুটি স্থানে র বর্ষার পানিতে ১০ গজ গভীরতায় ভেঙ্গে গিয়ে যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকাবাসীর । এতে দু’গর্তে দু’শ পরিবার পড়েছে চরম ভোগান্তিতে।১১ জুলাই সরেজমিনে গিয়ে দেখা যায় যে , রাস্তাটির বেহাল দশা। বর্ষায় পাকা রাস্তা ভেঙ্গে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোন মাথা ব্যাথা বলে ভুক্তভোগী এলাকাবাসীদের অভিযোগ রয়েছে।

মাসখানেক আগে প্রচন্ড বৃষ্টিপাতের কারণে পানির স্রোতে পাকা রাস্তাটি ভেঙ্গে গিয়ে দু”টি স্থানে বড় বড় গর্তে পরিণত হয়েছে। এতে প্রায় দুই শতাধিক পরিবারের সহাস্রাধিক লোকজন যাতায়াতে চরম বিপদে রয়েছেন। স্থানীয় মোকসেদ আলী, জাকির হোসেন, ফায়সাল করিরসহ অনেকে অভিযোগ করে বলেন, গত একমাস যাবৎ রাস্তাটি দিয়ে চলাচল করা যায় না। বিকল্প পথে অনেক দূর দিয়ে ঘুরে বাজারে যেতে হয়। এ ব্যপারে কাউন্সিলর ও পৌর মেয়রের কোন মাথা ব্যথা নেই।

আমরা এ রাস্তাটির মেরামতের দ্রুত প্রদক্ষেপ কামনা করছি। দেখা গেছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম সংলগ্ন দক্ষিন সন্ধ্যারই, হাজিপাড়ায় এ ভাঙ্গা রাস্তাদিয়ে নন্দুয়ার, হোসেনগাঁও ইউনিয়ন ভূমি অফিসে যেতে হয়। ইউনিয়ন সহকারি ভূমি অফিসার জাহিরুল ইসলাম বলেন, রাস্তাটি মেরামত খুব জরুরী। সংশ্লিষ্ট পৌর কাউন্সিলর সাদেকুল জানান, মেয়রকে রাস্তাটিতে রাবিস (মাটি) দেওয়ার জন্য একাধিকবার বলা হলেও কোন গুরুত্ব নেই। তাই এ বিষয়ে তার কিছু করার নেই বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com