বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মহামারি কোভিড-১৯ কে প্রতিরোধ করি,নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি, এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ^ জনসংখ্যা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে সিংড়া উপজেলা হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকিরা হায়দার,ডাঃ মাহবুব পাভেল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কামরুল হাসান কামরান,মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিনহাজ উদ্দিন সহ অন্যরা।

অনুষ্ঠানে কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরীতে ৪জন শ্রেষ্ঠ কর্মী ও ৩টি প্রতিষ্ঠানকে সন্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়। সন্মাননা প্রাপ্ত শ্রেষ্ঠ ৪ জন কর্মীরা হলেন ইটালী ইউনিয়নের রেজেকা পরভীন ও মমতাজুল ইসলাম, তাজপুর ইউনিয়নের নাজনীন আক্তার, হাদিয়ান্দহ ইউনিয়নের সুলতানা পারভীন।

৩ টি প্রতিষ্ঠান হলো সুর্যের হাসি নেওয়ার্ক,চামারী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং তাজপুর ইউনিয়ন পরিষদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com