বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে অপহৃত শিশু মাদারীপুর থেকে উদ্ধার

গাজীপুরে অপহৃত শিশু মাদারীপুর থেকে উদ্ধার

গাজীপুর থেকে অপহণের দুই দিন পর মাদারীপুর থেকে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) শুক্রবার সকালে মাদারীপুর জেলার শিবচর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশুটি গাজীপুর সিটি করপোরেশনের গাছা মধ্যপাড়ার আব্দুল কাদেরের ছেলে আব্দুল্লাহ (৫)।

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) মালেক খসরু খান বিষয়টি নিশ্চত করে বলেন, অপহরণের ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। শিশুসহ অপহরণকারীদের অবস্থান জানতে পেরে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুর জেলার শিবচরে অভিযান চালায় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবচরের কাঠালিয়া ঘাট এলাকায় রাস্তায় শিশু আব্দুল্লাহকে ছেড়ে অপহরণকারীরা পালিয়ে যায়।এ ঘটনায় শিশু আব্দুল্লাহর মা সাজেদা আক্তার বাদী হয়ে মামলা করেছেন। অপহরণকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানান মালেক খসরু খান।আব্দুল্লার মা সাজেদা আক্তার বলেন, বাড়ির কয়েকটি ঘরে ভাড়াটিয়া থাকলেও একটি ঘর খালি ছিলো।

গত ৭ জুলাই দুপুরে অজ্ঞাত এক নারী ঘরভাড়া নেওয়ার জন্য আসেন। দুই হাজার টাকা মাসিক চুক্তিতে ঘরটি ভাড়া নেন তিনি। পরের দিন দুপুর ১২টার দিকে ওই ভাড়াটিয়া নারী আব্দুল্লাহকে কোলে নিয়ে কিছু কিনে দেওয়ার কথা বলে বাসা থেকে বের হন। সময় মতো ওই নারী না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়।

এক পর্যায়ে সাজেদার মোবাইল ফোনে আব্দুল্লাহকে অপহণের কথা জানিয়ে ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন ওই নারী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com