সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

শিরোনাম :
আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা মিস ইউনিভার্সের ভোটে বিশ্বে তৃতীয় বাংলাদেশের সামিরা খান মাহি
পরীক্ষার রেজাল্ট বদলানোর প্রলোভনে যুবক আটক

পরীক্ষার রেজাল্ট বদলানোর প্রলোভনে যুবক আটক

আগামী ৩১ মে এসএসসির ফলাফল প্রকাশ করা হবে। ওই দিন যাদের ফলাফল খারাপ হবে তাদের ফলাফল বদলানো যাবে। এজন্য আমাকে ফেসবুকের ইনবক্সে এসএমএস দিও। আমি চেষ্টা করব।’ 

পরীক্ষার ফলাফল বদলানোর প্রলোভন দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন স্টাটাস দিতেন ঝিনাইদহের শৈলকুপার মনিরুজ্জামান (২৪)। 

এরপর তার এই  প্রলোভনে পড়ে অনেকে টাকাও পাঠাতেন। কিন্তু শেষে তিনি ওই ব্যক্তিকে ফেসবুকে ব্লক করে দিতেন। ভুক্তভোগীরা প্রতারক মনিরুজ্জামানকে আর খুঁজে পেত না। এভাবেই গত তিন মাস থেকে বিভিন্ন জনের কাছ থেকে টাকা আদায় করছিল। 

অবশেষে সেই প্রতারক মনিরুজ্জামানকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে সিআইডি।  বৃহস্পতিবার মনিরুজ্জামানকে শৈলকুপার গোলকনগর গ্রাম থেকে আটক করা হয়। তার বাবার নাম জামাল বিশ্বাস। তিনি ঝিনাইদহের পলিটেকনিক কলেজ থেকে পড়াশুনা করেন।  

মামলার তদন্তকারী কর্মকর্তা মাসুদ রহমান জানান, গত তিন মাস থেকে ছেলেটি এমন প্রতারণা করে আসছিল। তাদের কাছে অভিযোগ যাওয়ার পর মাঠে নামেন সিআইডির সাইবার ইউনিটের টিমের সদস্যরা। তারা অভিযোগের সত্যতাও পান। 

এরপর তাকে তার গ্রামের বাড়ী থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা দুটি ফোন, একটি মানিব্যাগ উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃত মনিরুজ্জামান স্বীকার করেছেন তিনি গত তিন মাসে বিভিন্ন জনকে পরীক্ষার ফলাফল পরিবর্তন করে দেয়ার প্রলোভন দেখিয়ে ২০ হাজার টাকা নিয়েছেন। 

এছাড়াও আরও কতজনের কাছ থেকে এ টাকা নিয়েছেন তা এখনো জানাননি। তবে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com