বুধবার, ১৭ Jun ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পুত্র সন্তানের বাবা হলেন আশরাফুল

পুত্র সন্তানের বাবা হলেন আশরাফুল

করোনার দাপটে দিন-দিন যখন পৃথিবী অসহায় হয়ে পড়ছে, ঠিক তখনই সুসংবাদ পেলেন জাতীয় ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন এই সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। রাজধানীর স্কয়ার হাসপাতালে আশরাফুল-আনিশার কোল জুড়ে আসে পুত্র সন্তান।

খুশির খবরটি নিজের ফেসবুকে শেয়ার করতে গিয়ে এই ক্রিকেটার লিখেন- আলহামদুলিল্লাহ, দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার সৌভাগ্য হলো৷ সবাই দোয়া করবেন।২০১৫ সালে আনিশার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাবেক এই অধিনায়ক। এর পরের বছরই কন্যা সন্তানের বাবা হন তিনি। আর এবার পুত্র সন্তানের আগমনে আনন্দটা দিগুণ হয়ে গেলো।


বিপিএল সিজন টুতে ম্যাচ ফিক্সিংয়ের কারণে দীর্ঘদিন নিষিদ্ধ ছিলেন এই ব্যাটসম্যান। ফিরে এসে ঘরোয়া লিগে রানও পেয়েছেন। তাতেও খুলেনি জাতীয় দলের দরজা। তবে সদ্য জন্ম নেওয়া পুত্রকে পেয়ে নিজের ক্যারিয়ারের বাজে সময়টা হয়তো ভুলে থাকবেন দেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ টেস্ট খেলা এই ক্রিকেটার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com