রবিবার, ২১ Jun ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
স্থগিত হওয়া টুর্নামেন্ট দিয়েই ক্রিকেট ফিরছে শ্রীলংকায়

স্থগিত হওয়া টুর্নামেন্ট দিয়েই ক্রিকেট ফিরছে শ্রীলংকায়


গেল মার্চে শ্রীলংকায় শুরু হয়েছিল ঘরোয়া আসর টি-২০ টুর্নামেন্ট ইন্টার ক্লাব। কিন্তু করোনাভাইরাসের সংক্রমন শুরু হলে, সেটি মাঝপথে স্থগিত হয়ে যায়।
অবশেষে স্থগিত হওয়া ঐ টুর্নামেন্ট দিয়েই আবারো ক্রিকেটকে মাঠে ফেরাচ্ছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। গতকাল এ খবর নিশ্চিত করেছে এসএলসি।
এক বিবৃতিতে এসএলসি জানায়, করোনাভাইরাসের কারনে দীর্ঘ বিরতির পর আগামী মঙ্গলবার থেকে ক্রিকেট শুরু হচ্ছে শ্রীলংকায়। স্থগিত হওয়া টি-২০ টুর্নামেন্ট ইন্টার ক্লাব আসর দিয়ে ক্রিকেট মাঠে গড়াচ্ছে।


ক্রিকেটার, অফিসিয়াল ও কর্মকর্তাদের সুরক্ষার কথা বিবেচনা করে দর্শকশূন্য মাঠ ও সুরক্ষাবলয় দিয়েই ম্যাচ আয়োজনের সিদ্বান্ত নিয়েছে এসএলসি।
এ ব্যাপারে এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদারকিতে ইন্টার ক্লাব টি-২০ টুর্নামেন্ট শুরু করবে এসএলসি। আমাদের দেশে এখন করোনাভাইরাস সংক্রমন অনেকাংশে কমে গেছে। তাই ক্রিকেট শুরুর সিদ্বান্ত নেয়া হয়েছে।’


নির্ধারিত সূচি অনুযায়ী, চলতি মাসে নিজেদের মাঠে বাংলাদেশ ও ভারতের বিপক্ষ সিরিজ হবার কথা ছিলো শ্রীলংকার। কিন্তু করোনাভাইরাসের কারনে সিরিজগুলো স্থগিত করতে বাধ্য হয় এসএলসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com