বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে দ্বিতীয় দফায় ভাংচুর ও লুটপাট

বোয়ালমারীতে দ্বিতীয় দফায় ভাংচুর ও লুটপাট

ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উমরনগর গ্রামে দ্বিতীয় দফায় ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ মে) সকাল ৮টার দিকে প্রায় ১০/১২ টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়।


জানা যায়, উপজেলার গুনবহা ইউনিয়নের উমরনগর গ্রামের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য দাউদ মেম্বার ও গুনবহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ছিরু’র মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার (২৮ মে) সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনার রেশ ধরে পরদিন শুক্রবার (২৯ মে) সকাল ৮ টায় দাউদ মেম্বারের গ্রুপের রাজু ও হাফিজারের নেতৃত্বে ওসমান, বাদশা, তৈয়ব, লিটন, মামুন, আমিনুরসহ প্রায় ৫০/৬০ জনের একটি দুর্বৃত্তদল অতর্কিত হামলা চালিয়ে ১০/১২ টি বাড়িঘর, ভাংচুর ও লুটপাট করে। এসময় ঘরে মধ্যে থাকা আসবাবপত্র, ফ্রিজ, টেলিভিশন, শোকেস, আলমারী, ওয়ারড্রপ, বৈদ্যুতিক মিটার ভাংচুর করা হয়। এতে বাধা দিতে গেলে কয়েকজন নারী নিগৃহীত হয়।


সরেজমিনে গিয়ে দেখা যায়, দুবৃর্ত্তদল উমরনগর গ্রামের মিজানুর রহমান, কামরুল মোল্যা, জিল্লুর রহমান, শফিকুর রহমান, সাইফুর রহমান, জিলহজ্ব মোল্যা, লাবু মোল্যা, আমজাদ মোল্যা, কোবাদ মোল্যা, ইশারত মোল্যার বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্থরা জানায়। এছাড়া গবাদিপশু ও মৌসুমী ফসলও লুণ্ঠন করে দুর্বৃত্তদল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com