বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে দুই কেমিক্যাল কারখানায় অভিযান

গাজীপুরে দুই কেমিক্যাল কারখানায় অভিযান

গাজীপুরে কৃষি উপকরণ তৈরি ও বিপণন এবং অ্যাগ্রো কেমিক্যাল তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকেলে গাজীপুর মহানগীর কোনাবাড়ি থানার বাঘিয়া নছের মার্কেট এলাকায় মাসকো অ্যাগ্রো কেমিক্যাল এবং ইউনিসন অ্যাগ্রো কেমিক্যাল নামে দুই কারখানায় এ অভিযান চালানাে হয়।

গাজীপুরের বাজার কর্মকর্তা আব্দুস সালাম বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেয়া সংবাদের ভিত্তিতে নগরীর বাঘিয়া এলাকার ওই দুই কারখানায় অভিযান চালানাে হয়। কারখানা দুটিতে অ্যাগ্রো কেমিক্যাল উৎপাদনের কোনো অনুমতি নেই। এরপরও তারা অ্যাগ্রো কেমিক্যাল উৎপাদন করেছে।

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, কারখানা দুটিতে অ্যাগ্রো কেমিক্যাল ও পণ্য উৎপাদনের বৈধ অনুমতি না থাকায় মাসকো অ্যাগ্রো কেমিক্যাল কারখানাকে এক লাখ টাকা এবং ইউনিসন অ্যাগ্রো কেমিক্যাল কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানা দুটির উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। অভিযানকালে গাজীপুর এনএসআই কর্মকর্তা ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com