বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালীগঞ্জে ইউএনও‘র হাতে ছাহিদা-গিয়াসউদ্দিন ট্রাষ্টের সুরক্ষা সামগ্রী

কালীগঞ্জে ইউএনও‘র হাতে ছাহিদা-গিয়াসউদ্দিন ট্রাষ্টের সুরক্ষা সামগ্রী

গাজীপুরের কালীগঞ্জে ছাহিদা-গিয়াসউদ্দিন ফাউন্ডেশন ট্রাষ্টের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের হাতে ২০০ পিস KN95 মাস্ক ও একটি থার্মাল স্ক্যানার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকেলে ট্রাষ্টের পক্ষে কালীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আলী-আল-রাফু অমিত এ সুরক্ষা সামগ্রী তুলে দেন।

ছাত্রলীগ নেতা অমিত জানান, ছাহিদা-গিয়াসউদ্দিন ফাউন্ডেশন ট্রাষ্টের প্রতিষ্ঠাতা নাঈম আহমেদ দীর্ঘদিন যাবৎ আমেরিকায় আছেন। তিনি বিভিন্ন সময় দেশের প্রাকৃতিক নানা দূর্যোগে নিজ এলাকার জন্য নিবেদিত প্রাণ। শত ব্যস্ততায় তিনি তার নিজ জন্মভূমির কথা ভূলে যাননি। তাই তিনি বিভিন্ন সময় স্থানীয় অসহায় ও দুঃস্থ মানুষের সহযোগীতায় এগিয়ে আসেন।

ট্রাষ্টি নাঈম আহমেদ জানান, চলতি বছরে মা ও বাবার নামের এই ট্রাষ্ট প্রতিষ্ঠা করেন। তবে আমেরিকায় ছাহিদা-গিয়াসউদ্দিন ফাউন্ডেশন ট্রাষ্ট প্রতিষ্ঠা করলেও খুব দ্রুতই নিজ জন্মভূমি বাংলাদেশের গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় এর প্রধান কার্যালয় করা হবে। আর তারই অংশ হিসেবে বিক্ষিপ্তভাবে জনকল্যাণমূলক কিছু কাজ করা হচ্ছে।

তিনি আরো জানান, কালীগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা দেশের এই করোনা মহামারীতে নিজ জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছে। তাছাড়া উপজেলা প্রশাসনের সাথে জন সম্পৃক্ততা বেশি। তাই স্থানীয় প্রশাসনের লোকজন ভালো থাকলে সাধারণ জনসাধারণও ভালো থাকবে। এ কারণেই প্রশাসনের হাতে কিছু সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে। পর্যায় ক্রমে অন্য দপ্তরগুলোতেও দেওয়া হবে এই সুরক্ষা সামগ্রী।

ইউএনও মো. শিবলী সাদিক জানান, আসলে তিনি প্রকৃতপক্ষেই একজন দেশ প্রমিক। লক্ষ যোজন দূরের দেশ আমেরিকা, বর্তমানে সেখানেও করোনা পরিস্থিতি ভয়াবহ। কিন্তু তারপরও সেই পরিস্থিতিতে তিনি দেশের কথা, দেশের মানুষের কথা ভাবছেন।

উল্লেখ্য, এর আগেও ছাহিদা-গিয়াসউদ্দিন ফাউন্ডেশন ট্রাষ্টের পক্ষে তিনি দেশের করোনা পরিস্থিতিতে স্থানীয় মানুষের জন্য খাদ্য সহযোগীতা পাঠিয়েছেন করেছেন। এছাড়াও বিভিন্নভাবে স্থানীয় মসজিদ-মাদ্রাসার উন্নয়নে ভূমিকা রাখছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com