বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অপহৃত বায়িং হাউজ কর্মকর্তা উদ্ধার

অপহৃত বায়িং হাউজ কর্মকর্তা উদ্ধার

ঢাকার গাবতলী হতে অপহৃত এক বায়িংহাউজ কর্মকর্তাকে ময়মনসিংহের সিডস্টোর এলাকা থেকে উদ্ধার করেছে র্যা ব-১।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে র্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া ওই কর্মকর্তার নাম মো. রাজু আহম্মেদ (৩৫)। তিনি রাজশাহীর চারঘাট থানার চন্দনসড়ক এলাকার নুরুল আমিনের ছেলে।

র্যা ব-১ জানায়, রাজু আহম্মেদ ঢাকার গুলশান থানার কালাচাঁদপুর-নর্দা এলাকায় বসবাস করতেন। বুধবার সকাল সোয়া ১০টার দিকে গাবতলী বাসষ্ট্যান্ড এলাকা থেকে অজ্ঞাত অপহরণকারীরা তাকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে চোখ বেঁধে অপহরণ করেন। এরপর অজ্ঞাতস্থানে নিয়ে হাত-পা বেঁধে রেখে মারধর করেন এবং মোবাইল ফোনসহ নগদ টাকা ছিনিয়ে নেন।

পরে দুপুর সোয়া ১টার দিকে অপহরণকারীরা ভিকটিমের মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করেন। অন্যথায়, তাকে খুন করে লাশ গুম করার হুমকি দেন। এক পর্যায়ে রাতে অপহৃতকে ফিরে পেতে পরিবার র্যা ব-১ পোড়াবাড়ী ক্যাম্পে আইনগত সহয়তা কামনা করেন।

পরে ওই ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভিকটিমকে উদ্ধারে ময়মনসিংহের সিডস্টোর এলাকায় অভিযান পরিচালনা করেন। র্যা বের উপস্থিতি টের পেয়ে অপহৃতকে ফেলে রেখে অপহরণকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে র্যা ব সদস্যরা ভিকটিমকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে তার পরিবারের কাছে দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com