শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বাঁশখালীতে এনআইডি,জন্মসনদ,সার্টিফিকেটসহ বিভিন্ন সরকারী-বেসরকারী ডক্যুমেন্ট জালিয়াতী: ৫ কম্পিউটার জব্দ ও মামলা রজু।

বাঁশখালীতে এনআইডি,জন্মসনদ,সার্টিফিকেটসহ বিভিন্ন সরকারী-বেসরকারী ডক্যুমেন্ট জালিয়াতী: ৫ কম্পিউটার জব্দ ও মামলা রজু।

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ, হলফনামা, সার্টিফিকেট এবং সরকারি-বেসরকারি বিভিন্ন জরুরি কাগজপত্র জালিয়াতির অভিযোগে ৪ দোকানের ৫ টি কম্পিউটার জব্দ এবং অভিযুক্তদের বিরোদ্ধে নিয়মিত মামলা রজু করেছে উপজেলা প্রশাসন।

৮ জুলাই, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের নেতৃত্বে উপজেলা প্রশাসনের শক্তিশালী একটি টীম উপজেলা সদরে সারাদিন অভিযান পরিচালনা করে বেআইনী ও রাস্ট্রবিরোধী এসব কার্যকলাপের হাতেনাতে প্রমান সহ ৪ টি দোকান থেকে ৫ টি কম্পিউটার জব্দ সহ অভিযুক্ত ও এসব অনৈতিক ও বেআইনী কার্যকলাপের সাথে সংশ্লিষ্টদের বিরোদ্ধে নিয়মিত মামলা রজু করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সাথে অভিযানে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম এবং সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সুফিয়ান। জব্দকৃত কম্পিউটারগুলো হল, বিজয় কম্পিউটার দোকানের দুটি, উপজেলা গেইটের সামনে শিব্বির আহমদ কালুর দোকানের একটি, মু.শাহাবুদ্দিনের একটি এবং আদালত ভবনের সামনে মৃদুল কান্তি দত্তের কম্পিউটারের দোকানের একটি কম্পিউটার রয়েছে।

সহকারী কমিশনার(ভূমি) আতিকুর রহমান বলেন, গোপন সংবাদে অভিযোগ পেয়ে উপজেলা সদরের সাতটি কম্পিউটারের দোকানে একিইসাথে সাঁড়াশী এ অভিযান পরিচালনা করা হয়। এরমধ্যে ৪টি দোকানের কম্পিউটারের জাল কাগজ বানানোর প্রমাণ মিলেছে।

অভিযান পরিচালনাকালে এসব অনৈতিক ও বেআইনী কাজের সাথে উপজেলা সমাজসেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরোদ্ধে স্পষ্টত: অভিযোগ উঠলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, এসব জালিয়াতি ও বেআইনী কাজের সাথে উপজেলা প্রশাসনের কোন বিভাগের কোন কর্মকর্তা বা কর্মচারীর যোগসাজষ রয়েছে কিনা তা গভীরভাবে অনুসন্ধান করা হবে, তদন্তসাপেক্ষে কোন সরকারী কর্মকর্তা -কর্মচারীর সংশ্লিষ্টতার প্রমান পাওয়া গেলে জরুরীভিত্তিতে আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হবে।

অভিযানকালে জালিয়াতির অভিযোগে জড়িত ৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com