বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরে নকল স্যানিটাইজার জব্দ, জরিমানা

গাজীপুরে নকল স্যানিটাইজার জব্দ, জরিমানা

গাজীপুরে পৃথক ভ্রাম্যমাণ আাদালতের অভিযানে নকল স্যানিটাইজার জব্দ এবং বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়েছে। বুধবার (৮ জুলাই) পরিচালিত দুটি ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা ও গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রাণী কর্মকার। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিটি কর্পোরেশনের শহীদ নেয়ামত সড়ক এলাকার পাঁচটি ফার্মেসিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ফার্মেসিগুলো থেকে বিপুল পরিমাণ নকল স্যানিটাইজার, নকল জীবাণুনাশক, চিকিৎসককে দেওয়া স্যাম্পল ওষুধ, অননুমোদিত বিদেশি ওষুধ ও সরকারি হাসপাতালে বিনামূল্যের ওষুধ পাওয়ায় সেগুলো জব্দ এবং পাঁচ ফার্মেসিকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।এদিকে, কাপাসিয়া উপজেলার বীরউজলী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক পরিধান না করা, চায়ের দোকানে গণজমায়েত হওয়া ও সামাজিক দূরত্ব না মানার জন্য ১৫ জনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া দরিদ্র মানুষের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com