বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর আঞ্চলিক সড়ক দ্বিখন্ডিত

ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর আঞ্চলিক সড়ক দ্বিখন্ডিত


মিঠু সূত্রধর পলাশ,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:

ভারী বর্ষণের ব্রাহ্মণবাড়িয়ায় একটি সড়কের নিচ থেকে মাটি সরে
গিয়ে ভেঙে দ্বিখণ্ডিত হয়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত থেকে
বুধবার ভোর পর্যন্ত টানা বৃষ্টিপাতের কারণে ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর
আঞ্চলিক সড়কে এ ভাঙন সৃষ্টি হয়। এতে করে দুর্ভোগে পড়েছেন দুই উপজেলার লক্ষাধিক মানুষ।সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করে তোলার কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর।


জানা গেছে, সদর উপজেলার গোকর্ণ এলাকা থেকে নবীনগর উপজেলাপর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশলঅধিদফতরের আওতায় পড়েছে। নবীনগরের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ২৬ কোটি টাকা ব্যয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোকর্ণ এলাকা থেকে নবীনগর পর্যন্ত নতুন সংযোগ সড়ক ও পাগলা নদীতে একটি বিশাল সেতু নির্মাণ করা হয়। সেতু ও সংযোগ সড়কের কারণে দুই উপজেলার লক্ষাধিক মানুষের দুর্ভোগ লাঘব হয়।

গত মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার ভোরে বৃষ্টিপাতের কারণে সড়কটির সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর পশ্চিমপাড়ার অংশের মাটি সরে গিয়ে ভেঙে দ্বিখণ্ডিত হয়ে পড়ে। এতে করে সড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
স্থানীয়রা জানান, ভারী বর্ষণের কারণে প্রথমে সড়কের নিচ থেকে
মাটি সরে যায়। এ অবস্থায় ছোট যানবাহনগুলো চলাচল করছিল। কিন্তু পরবর্তীতে বৃহস্পতিবার সড়কটি মাঝখান থেকে ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যায়।এর ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সড়ক দিয়ে যাতায়াতকারীরা। তারা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান।


এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের
নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা
ঘটনাস্থল পরির্দশন করেছি। দ্রুত সড়কটি যানবাহন চলাচলের জন্যউপযোগী করে তোলা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com