বুধবার, ১০ Jun ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বরিশালে সাত লক্ষ রেণুপোনা জব্দ করে কীর্তনখোলা নদীতে অবমুক্ত

বরিশালে সাত লক্ষ রেণুপোনা জব্দ করে কীর্তনখোলা নদীতে অবমুক্ত

অবৈধ পাচারকালে বরিশালের কালাবদর নদী থেকে একটি ট্রলার বোঝাই অবস্থায় গলদা চিংড়ির সাত লাখ পিস রেণুপোনা জব্দ করেছে কোস্টগার্ড। আুা জক্রবার ২৯ মে সকালে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের উপস্থিতিতে রেণুপোনাগুলো কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়।


এর আগে ২৮ মে বৃহস্পতিবার দিনগত রাতে ভোলা থেকে সাতক্ষীরা ও বাগেরহাট এলাকায় পাচারকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন সংলগ্ন কালাবাদর নদী থেকে রেণুপোনাগুলো জব্দ করা হয়।কোস্টগার্ড বরিশালের রিডিং রেডিও অপারেটর জেনারেল (এলআরওজি) মো. আসাদুজ্জামান জানান, একটি ট্রলারে বিপুল পরিমাণ গলদা চিংড়ির রেণুপোনা অবৈধভাবে পাচার করা হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টহল দল বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে ওই ট্রলারটিকে ধাওয়া করে। ধাওয়ার মুখে ট্রলারে থাকা লোকজন ট্রলার ফেলে রেখে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি তল্লাশি করে ২৮টি ব্যারেল বোঝাই গলদা চিংড়ির সাত লাখ পিস রেণুপোনা জব্দ করে।


শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসানের উপস্থিতিতে জব্দকৃত সাত লাখ পিস রেণুপোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। এসময় জেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com