বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ট্রেনে করে আসবে এবার কোরবানির পশু

ট্রেনে করে আসবে এবার কোরবানির পশু

আম পরিবহনের জন্য ম্যাংগো স্পেশাল ট্রেনের পর এবার দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকা ও চট্টগ্রামে ট্রেনে করে কোরবানির পশু পরিবহন করা হবে। আগ্রহী ব্যবসায়ীদের রেলওয়ের নিয়ন্ত্রণ কক্ষের ০১৭১১-৬৯১৫২০ নম্বর যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।মঙ্গলবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণিসম্পদ অধিদপ্তর ও সংশ্লিষ্ট ব্যবসায়ী মহলের সাথে আলোচনা করে কোরবানির পশু পরিবহনে সম্ভাব্য দিন তারিখ, রুট ও স্টেশন নির্ধারণ করা হবে।

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে যে কোনো দিন থেকেই এ ট্রেন চালু করা যাবে। গাইবান্ধা বা পাবনা অথবা কুষ্টিয়া থেকে চট্টগ্রামে প্রতি গরুর ভাড়া সর্বোচ্চ দুই হাজার ৫০০ টাকা এবং ঢাকায় এক হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা হতে পারে।রেলওয়ে এর মধ্যে আম পরিবহনে ম্যাংগো স্পেশাল নামে ট্রেন চাপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে পরিচালনা করছে।

এর ফলে ব্যবসায়ীরা সহজেই ঢাকাসহ অন্যান্য শহরে খুবই অল্প ভাড়ায় আম পরিবহন করতে পারছে। এবার ট্রেনে পশু পরবিহন করা হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সুবিধা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com