বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

চার মাস পর মিরপুরের হোম অব ক্রিকেট পরিদর্শনে মুশফিক

চার মাস পর মিরপুরের হোম অব ক্রিকেট পরিদর্শনে মুশফিক

দীর্ঘ চার মাস পর আজ ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে গেলেন জাতীয় ক্রিকেট দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। ক্যারিয়ারের অসাধারণ ও সেরা কিছু মুহুর্তের সাক্ষি এই স্টেডিয়ামে তিনি পা রেখেছেন প্রায় চার মাস পর।
এই উইকেট রক্ষক ও ব্যাটসম্যান স্বাস্থ্যবিধি মেনেই মিরপুরে এসেছেন বলে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তিনি অনুশীলনের জন্য আসেননি উল্লেখ করে বোর্ড জানায় এখানে এখনো অনুশীলন শুরু করা হয়নি।

কোভিড-১৯ মহামারি আকার ধারণ করায় মার্চের মধ্যভাগ থেকে সব ধরনের ক্রিকেটিং কর্মকান্ড স্থগিত রেখেছে বোর্ড।
মিরপুর স্টেডিয়ামের ঠিক মাঝখানে মাস্ক ও হ্যান্ডগ্লাবস পড়ে দাঁড়িয়ে থাকা ছবি নিজের ফেইসবুক একাউন্টে পোস্ট করেছেন মুশফিক।

সেখানে এই ভেন্যুকে মিস করছেন এবং অনুশীনের আকুতি জানিয়ে মুশি লিখেছেন,‘ আসসালামুল আলাইকুম। অসাধারণ এই ভেন্যুকে মিস করছি। কেবল সর্বশক্তিমানই জানেন, আবার কবে আমরা অনুশীলন শুরু করতে পারব।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com