মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কলম্বিয়ায় জ্বালানি ট্যাংকার বিষ্ফোরণে ৭ জন নিহত

কলম্বিয়ায় জ্বালানি ট্যাংকার বিষ্ফোরণে ৭ জন নিহত


কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি জ্বালানি ট্যাংকার বিষ্ফোরণে আগুনে পুড়ে অন্তত ৭ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছে। পুলিশ সোমবার এ কথা জানায়।
পুলিশ জানায়, ট্যাংকারটি উল্টে যাওয়ার পরে অনেক লোক ট্যাংকার ঘিরে ভিড় করে এবং তারা ট্যাংকারের জ¦ালানি নির্গমন পাইপ বন্ধ করার চেষ্টা করে। এ সময় ট্যাংকরটি বিষ্ফোরিত হয়ে অগ্নিকুন্ড তৈরি করে।


সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দুর্ঘটনাস্থল পিউবলো ভেইজো শহরের মেয়র ফাবিনা ওসপিনো বলেন, “আমরা আশঙ্কা করছি এই মর্মান্তিক দুর্ঘটনায় আগুনে পুড়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে।”
এর পরপরই স্থানীয় পুলিশ বিষ্ফোরণে আগুনে পুড়ে ৭ জনের মৃত্যু এবং অপর ৪৬ জনের আহত হওয়ার খবর নিশ্চিত করে।”


কলম্বিয়ার ক্যারিবিয়ান উপকূলে বারানকুইল্লা ও সান্তা মারটা শহরের মাঝামাঝি সড়কে এই দুর্ঘটনা ঘটে।
মাগাদালিনা স্থানীয় বিভাগের গভর্নর কার্লোস কেইসিডো বলেন, আহতদের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। গুরুতর আহতদের বিশেষায়িত হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।
যে সব শহরে বার্ণ ইউনিট রয়েছে গুরুতর আহতদের সেখানে নিয়ে যাওয়ার জন্য আমরা বিমান বাহিনীর সঙ্গে কাজ করছি।


প্রেসিডেন্ট আইভান দুকুই এক বার্তায় দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com