শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
টঙ্গী থেকে চোলাই মদ-গাঁজাসহ আটক ৩

টঙ্গী থেকে চোলাই মদ-গাঁজাসহ আটক ৩

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীতে পৃথক অভিযান চালিয়ে ৭৪ লিটার চোলাই মদ এবং এক কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।

সোমবার (৬ জুলাই) রাতে র্যা ব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্প সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানায়।

চোলাইমদসহ আটকরা হলেন-কুমিল্লার-দাউদকান্দি থানার চাননাগেরচর এলাকার আব্দুল্লাহ কবির (২৯) ও কিশোরগঞ্জের মিঠামইন থানার গুবদিঘী এলাকার হুমায়ুন কবির। গাঁজাসহ আটক হানিফ (৩০) এর বাড়ি কুমিল্লার বাঞ্ছারামপুর থানার খাকান্দা এলাকায়।

র্যা ব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে টঙ্গী বাজার বড় মসজিদ সংলগ্ন রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৮৫ বোতলে ৭৪ লিটার দেশীয় চোলাইমদসহ আব্দুল্লাহ কবির ও হুমায়ুন কবিরকে আটক করা হয়।

র্যা ব আরো জানায়, কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃতে একই দিন দুপুর সোয়া ১২টার দিকে টঙ্গী বাজার এলাকায় মহাসড়কে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ হানিফকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com